শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › ٱخْتِلَـٰفُ
ٱخْتِلَـٰفُ - শব্দের অর্থ: আবর্তন
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-বাকারাহ ২:১৬৪ - وَٱخْتِلَـٰفِ (ও পরিবর্তনের)
নিশ্চয়ই নভোমন্ডল ও ভূমন্ডল সৃষ্টিতে, দিন ও রাতের পরিবর্তনে, নৌ-পথে জাহাজসমূহের চলাচলে - যাতে রয়েছে মানুষের জন্য কল্যাণ। মৃত পৃথিবীকে সঞ্জীবিত করণে, তাতে নানাবিধ জীবজন্তু… - সূরা আল-'ইমরান ৩:১৯০ - وَٱخْتِلَـٰفِ (ও আবর্তনে)
নিশ্চয়ই নভোমন্ডল ও ভূমন্ডল সৃষ্টিতে এবং দিন ও রাতের পরিবর্তনে জ্ঞানবানদের জন্য স্পষ্ট নিদর্শনাবলী রয়েছে। - সূরা আন-নিসা ৪:৮২ - ٱخْتِلَـٰفًۭا (অসঙ্গতি)
তারা কেন কুরআন সম্বন্ধে গবেষনা করেনা? আর যদি ওটা আল্লাহ ব্যতীত অন্য কারও নিকট হতে হত তাহলে তারা ওতে বহু বৈপরিত্য দেখতে পেত। - সূরা ইউনুস ১০:৬ - ٱخْتِلَـٰفِ (পরিবর্তনে)
নিঃসন্দেহে রাত ও দিনের পরিবর্তনের মধ্যে এবং আল্লাহ যা কিছু আসমানসমূহে ও যমীনে সৃষ্টি করেছেন তৎসমুদয়ের মধ্যে প্রমাণসমূহ রয়েছে ঐ লোকদের জন্য যারা আল্লাহর ভয় পোষণ করে। - সূরা আল-মু’মিনুন ২৩:৮০ - ٱخْتِلَـٰفُ (আবর্তন)
তিনিই জীবন দান করেন এবং মৃত্যু ঘটান, আর তাঁরই অধিকারে রাত ও দিনের পরিবর্তন, তবুও কি তোমরা বুঝবেনা? - সূরা আর-রুম ৩০:২২ - وَٱخْتِلَـٰفُ (এবং বৈচিত্র্য)
এবং তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আকাশমন্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য। এতে জ্ঞানীদের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে। - সূরা আল-জাসিয়া ৪৫:৫ - وَٱخْتِلَـٰفِ (এবং পরিবর্তনে)
নিদর্শন রয়েছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য, রাত ও দিনের পরিবর্তনে, আল্লাহ আকাশ হতে যে বারি বর্ষণ দ্বারা ধরিত্রীকে ওর মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন তাতে এবং বায়ুর পরিবর্তনে।