শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › وَكَأَيِّن
وَكَأَيِّن - শব্দের অর্থ: এবং কত (ছিল)
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-'ইমরান ৩:১৪৬ - وَكَأَيِّن (এবং কত (ছিল))
আর এমন অনেক নাবী ছিল যারা সঙ্গীসহযোগে অনুবর্তী হয়ে যুদ্ধ করেছিল; পরন্ত আল্লাহর পথে যা সংঘটিত হয়েছিল তাতে তারা নিরুৎসাহ হয়নি ও শক্তিহীন হয়নি এবং বিচলিত হয়নি। এবং আল্লাহ… - সূরা ইউসুফ ১২:১০৫ - وَكَأَيِّن (এবং কতইনা)
আকাশমন্ডলী ও পৃথিবীতে অনেক নিদর্শন রয়েছে, তারা এ সমস্ত প্রত্যক্ষ করে, কিন্তু তারা এ সবের প্রতি উদাসীন। - সূরা আল-হাজ্জ ২২:৪৫ - فَكَأَيِّن (অতঃপর কতই না)
আমি ধ্বংস করেছি কত জনপদ যেগুলির বাসিন্দা ছিল যালিম। এই সব জনপদ তাদের ঘরের ছাদসহ ধ্বংসস্তুপে পরিণত হয়েছিল এবং কত কূপ পরিত্যক্ত হয়েছিল ও কত সুদৃঢ় প্রাসাদও। - সূরা আল-হাজ্জ ২২:৪৮ - وَكَأَيِّن (আর কত)
এবং আমি অবকাশ দিয়েছি কত জনপদকে যখন তারা ছিল অত্যাচারী। অতঃপর তাদেরকে শাস্তি দিয়েছি এবং প্রত্যাবর্তন আমারই নিকট। - সূরা আল-'আনকাবূত ২৯:৬০ - وَكَأَيِّن (এবং এমন অনেক আছে)
এমন কত জীব জন্তু রয়েছে যারা নিজেদের খাদ্য মওজুদ রাখেনা; আল্লাহই রিয্ক দান করেন তাদেরকে ও তোমাদেরকে এবং তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। - সূরা মুহাম্মাদ ৪৭:১৩ - وَكَأَيِّن (এবং কতই না)
তারা যে জনপদ হতে তোমাকে বিতাড়িত করেছে তা অপেক্ষা অতি শক্তিশালী কত জনপদ ছিল; আমি তাদেরকে ধ্বংস করেছি এবং তাদেরকে সাহায্য করার কেহ ছিলনা। - সূরা আত-তালাক্ব ৬৫:৮ - وَكَأَيِّن (এবং কত)
কত জনপদ তাদের রাব্ব ও তাঁর রাসূলদের নির্দেশের বিরুদ্ধাচরণ করেছিল দম্ভভরে। ফলে আমি তাদের নিকট হতে কঠোর হিসাব নিয়েছিলাম এবং তাদেরকে দিয়েছিলাম কঠিন শাস্তি।