শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › جِنَّةٌۢ
جِنَّةٌۢ - শব্দের অর্থ: জ্বিন
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-আ'রাফ ৭:১৮৪ - جِنَّةٍ ۚ (উন্মাদ)
তারা কি এটা চিন্তা করেনা যে, তাদের সঙ্গী পাগল নয়? সে নিছক একজন সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী! - সূরা হুদ ১১:১১৯ - ٱلْجِنَّةِ (জিন)
কিন্তু যার প্রতি তোমার রবের অনুগ্রহ হয়। আর এ জন্যই তিনি তাদেরকে সৃষ্টি করেছেন; এবং তোমার রবের এই বাণীও পূর্ণ হবে যে, আমি জিন ও মানব সকলের দ্বারা জাহান্নামকে পূর্ণ করবই। - সূরা আল-মু’মিনুন ২৩:২৫ - جِنَّةٌۭ (জ্বিন)
সেতো এক উম্মাদ ব্যক্তি বৈ নয়; সুতরাং এর সম্পর্কে তোমরা কিছুকাল অপেক্ষা কর। - সূরা আল-মু’মিনুন ২৩:৭০ - جِنَّةٌۢ ۚ (জ্বিন)
অথবা তারা কি বলে যে, সে উন্মাদ? বস্তুতঃ সে তাদের নিকট সত্য এনেছে এবং তাদের অধিকাংশ সত্যকে অপছন্দ করে। - সূরা আস-সাজদাহ ৩২:১৩ - ٱلْجِنَّةِ (জিনদের)
আমি ইচ্ছা করলে প্রত্যেক ব্যক্তিকে সৎ পথে পরিচালিত করতে পারতাম; কিন্তু আমার এ কথা অবশ্যই সত্যঃ আমি নিশ্চয়ই জিন ও মানুষ উভয় দ্বারা জাহান্নাম পূর্ণ করব। - সূরা সাবা ৩৪:৮ - جِنَّةٌۢ ۗ (জিন)
সে কি আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করে অথবা সে কি উন্মাদ? বস্তুতঃ যারা আখিরাতে বিশ্বাস করেনা তারা শাস্তি ও ঘোর বিভ্রান্তিতে রয়েছে। - সূরা সাবা ৩৪:৪৬ - جِنَّةٍ ۚ (পাগলামীর (লেশমাত্রও))
বলঃ আমি তোমাদেরকে একটি বিষয়ে উপদেশ দিচ্ছি, তোমরা আল্লাহর উদ্দেশে দুই জন অথবা এক জন করে দাঁড়াও, অতঃপর তোমরা চিন্তা করে দেখ - তোমাদের সংগী আদৌ উন্মাদ নয়। সেতো আসন্ন কঠিন… - সূরা আস-সাফফাত ৩৭:১৫৮ - ٱلْجِنَّةِ (জিনদের)
আল্লাহ ও জিন জাতির মধ্যে তারা আত্মীয়তার সম্পর্ক স্থির করেছে; অথচ জিনেরা জানে যে, তাদেরকেও উপস্থিত করা হবে শাস্তির জন্য। - সূরা আস-সাফফাত ৩৭:১৫৮ - ٱلْجِنَّةُ (জিনরা)
আল্লাহ ও জিন জাতির মধ্যে তারা আত্মীয়তার সম্পর্ক স্থির করেছে; অথচ জিনেরা জানে যে, তাদেরকেও উপস্থিত করা হবে শাস্তির জন্য। - সূরা আন-নাস ১১৪:৬ - ٱلْجِنَّةِ (জিনের)
জিনের মধ্য হতে অথবা মানুষের মধ্য হতে।