শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › خَفَّفَ
خَفَّفَ - শব্দের অর্থ: (বোঝা) হালকা করেছেন
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-বাকারাহ ২:৮৬ - يُخَفَّفُ (হালকা করা হবে)
এরাই আখিরাতের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করেছে, অতএব তাদের দন্ড লঘু করা হবেনা এবং তারা সাহায্য প্রাপ্তও হবেনা। - সূরা আল-বাকারাহ ২:১৬২ - يُخَفَّفُ (কমানো হবে)
তন্মধ্যে তারা সর্বদা অবস্থান করবে, তাদের শাস্তি প্রশমিত হবেনা এবং তাদেরকে অবকাশ দেয়া হবেনা। - সূরা আল-'ইমরান ৩:৮৮ - يُخَفَّفُ (হালকা করা হবে)
তারা তন্মধ্যে সদা অবস্থান করবে - তাদের উপর হতে শাস্তি প্রশমিত হবেনা এবং তাদেরকে বিরাম দেয়া হবেনা। - সূরা আন-নিসা ৪:২৮ - يُخَفِّفَ (হালকা করতে)
আল্লাহ তোমাদের বোঝা লঘু করতে চান যেহেতু মানুষ দুর্বল (রূপে) সৃষ্ট হয়েছে। - সূরা আল-আনফাল ৮:৬৬ - خَفَّفَ ((বোঝা) হালকা করেছেন)
আল্লাহ এক্ষণে তোমাদের গুরু দায়িত্ব লাঘব করে দিলেন, তোমাদের মধ্যে যে দৈহিক দুর্বলতা রয়েছে সে সম্পর্কে তিনি অবগত আছেন, এতদসত্ত্বেও তোমাদের মধ্যে একশ’ জন ধৈর্যশীল লোক থাকলে… - সূরা আন্-নাহল ১৬:৮৫ - يُخَفَّفُ (লাঘব করা হবে)
যখন যালিমরা শাস্তি প্রত্যক্ষ করবে তখন তাদের শাস্তি লঘু করা হবেনা এবং তাদেরকে কোন বিরাম দেয়া হবেনা। - সূরা ফাত্বির ৩৫:৩৬ - يُخَفَّفُ (হাল্কা করা হবে)
কিন্তু যারা কুফরী করে তাদের জন্য আছে জাহান্নামের আগুন। তাদের মৃত্যুর আদেশ দেয়া হবেনা যে, তারা মরবে এবং তাদের জন্য জাহান্নামের শাস্তিও লাঘব করা হবেনা। এভাবে আমি প্রত্যেক… - সূরা আল-মু'মিন বা গাফির ৪০:৪৯ - يُخَفِّفْ (কমিয়ে দেন (যেন))
জাহান্নামীরা ওর প্রহরীদেরকে বলবেঃ তোমাদের রবের নিকট প্রার্থনা কর, তিনি যেন আমাদের হতে লাঘব করেন শাস্তি, এক দিনের জন্য।