শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › دَمَّرَ
دَمَّرَ - শব্দের অর্থ: ধ্বংস করে দিয়েছেন
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-আ'রাফ ৭:১৩৭ - وَدَمَّرْنَا (এবং ধ্বংস করলাম আমরা)
যে জাতিকে দুর্বল ও দীনহীন ভাবা হত আমি তাদেরকে আমার কল্যাণ প্রাপ্ত রাজ্যের পূর্ব ও পশ্চিমের উত্তরাধিকারী বানাই, আর বানী ইসরাঈল জাতি সম্পর্কে তোমার রবের শুভ ও কল্যাণময়… - সূরা বানী ইসরাঈল ১৭:১৬ - فَدَمَّرْنَـٰهَا (অতঃপর তা আমরা বিধ্বংস করি)
যখন আমি কোন জনপদ ধ্বংস করার ইচ্ছা করি তখন ওর সমৃদ্ধশালী ব্যক্তিদেরকে সৎ কাজ করতে আদেশ করি, কিন্তু তারা সেখানে অসৎ কাজ করে। অতঃপর ওর প্রতি দন্ডাজ্ঞা ন্যায় সঙ্গত হয়ে যায়… - সূরা আল-ফুরক্বান ২৫:৩৬ - فَدَمَّرْنَـٰهُمْ (ফলে আমরা ধ্বংস করে দিয়েছি তাদেরকে)
এবং বলেছিলামঃ তোমরা সেই সম্প্রদায়ের নিকট যাও যারা আমার নিদর্শনাবলীকে অস্বীকার করেছে; অতঃপর আমি তাদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছিলাম। - সূরা আশ-শু'আরা ২৬:১৭২ - دَمَّرْنَا (আমরা ধ্বংস করলাম)
অতঃপর অন্যদেরকে ধ্বংস করলাম। - সূরা আন্-নামাল ২৭:৫১ - دَمَّرْنَـٰهُمْ (আমরা ধ্বংস করেছি তাদেরকে)
অতএব দেখ, তাদের চক্রান্তের পরিণাম কি হয়েছে। আমি অবশ্যই তাদেরকে ও তাদের সম্প্রদায়ের সকলকে ধ্বংস করেছি। - সূরা আস-সাফফাত ৩৭:১৩৬ - دَمَّرْنَا (আমরা ধ্বংস করেছিলাম)
অতঃপর অবশিষ্টদেরকে আমি সম্পূর্ণরূপে ধ্বংস করেছিলাম। - সূরা আল-আহকাফ ৪৬:২৫ - تُدَمِّرُ (ধ্বংস করে দিবে)
আল্লাহর নির্দেশে এটা সব কিছুকে ধ্বংস করে দিবে। অতঃপর তাদের পরিণাম এই হল যে, তাদের বসতিগুলি ছাড়া আর কিছুই রইলনা। এভাবে আমি অপরাধী সম্প্রদায়কে প্রতিফল দিয়ে থাকি। - সূরা মুহাম্মাদ ৪৭:১০ - دَمَّرَ (ধ্বংস করে দিয়েছেন)
তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি এবং দেখেনি তাদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছিল? আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন এবং কাফিরদের জন্য রয়েছে অনুরূপ পরিণাম।