শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › نُّسْقِيكُم
نُّسْقِيكُم - শব্দের অর্থ: আমরা পান করাই তোমাদের
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-হিজর ১৫:২২ - فَأَسْقَيْنَـٰكُمُوهُ (অতঃপর পান করাই তা আমরা তোমাদের)
আমি বৃষ্টিগর্ভ বায়ু প্রেরণ করি, অতঃপর আকাশ হতে বৃষ্টি বর্ষণ করি এবং তা তোমাদেরকে পান করতে দিই; ওর ভান্ডার তোমাদের কাছে নেই। - সূরা আন্-নাহল ১৬:৬৬ - نُّسْقِيكُم (আমরা পান করাই তোমাদের)
অবশ্যই (গৃহপালিত) চতুস্পদ জন্তুর মধ্যে তোমাদের জন্য শিক্ষা রয়েছে; ওগুলির উদরস্থিত গোবর ও রক্তের মধ্য হতে তোমাদেরকে আমি পান করাই বিশুদ্ধ দুগ্ধ, যা পানকারীদের জন্য… - সূরা আল-মু’মিনুন ২৩:২১ - نُّسْقِيكُم (তোমাদেরকে পান করাই আমরা)
এবং তোমাদের জন্য অবশ্যই শিক্ষণীয় বিষয় রয়েছে চতুস্পদ জন্তুসমূহের মধ্যে। তোমাদেরকে আমি পান করাই ওদের যা আছে তা থেকে; এবং এতে তোমাদের জন্য রয়েছে প্রচুর উপকারিতা এবং তোমরা… - সূরা আল-ফুরক্বান ২৫:৪৯ - وَنُسْقِيَهُۥ (ও তা পান করাই আমরা)
যদ্বারা আমি মৃত ভূ-খন্ডকে সঞ্জীবিত করি এবং আমার সৃষ্টির মধ্যের বহু জীব জন্তু ও মানুষকে তা পান করাই। - সূরা আল-জীন ৭২:১৬ - لَأَسْقَيْنَـٰهُم (তাদের আমরা পান অবশ্যই করাতাম)
তারা যদি সত্য পথে প্রতিষ্ঠিত থাকত, তাদেরকে আমি প্রচুর বারি বর্ষণের মাধ্যমে সমৃদ্ধ করতাম – - সূরা আদ-দাহ্র বা আল-ইনসান ৭৬:১৭ - وَيُسْقَوْنَ (এবং পান করানো হবে তাদের)
সেখানে তাদের পান করতে দেয়া হবে যানযাবীল মিশ্রিত পানীয় – - সূরা আল-মুরসালাত ৭৭:২৭ - وَأَسْقَيْنَـٰكُم (ও তোমাদেরকে পান করিয়েছি)
আমি তাতে স্থাপন করেছি সুদৃঢ় উচ্চ পর্বতমালা এবং তোমাদেরকে দিয়েছি সুপেয় পানি। - সূরা আল-মুতাফফিফীন ৮৩:২৫ - يُسْقَوْنَ (তাদের পান করানো হবে)
তাদেরকে মোহরযুক্ত বিশুদ্ধ মদিরা হতে পান করানো হবে,