শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › ٱلْقُرُونُ
ٱلْقُرُونُ - শব্দের অর্থ: বহু জনগোষ্ঠী
যেসব আয়াতে এসেছে (প্রথম ১২টি)
- সূরা আল-আন'আম ৬:৬ - قَرْنٍۢ (মানবগোষ্ঠী)
তারা কি ভেবে দেখেনি যে, আমি তাদের পূর্বে বহু দল ও সম্প্রদায়কে ধ্বংস করেছি, যাদেরকে দুনিয়ায় এমন শক্তি সামর্থ্য ও প্রতিপত্তি দিয়েছিলাম যা তোমাদেরকে দিইনি, আর আমি তাদের… - সূরা আল-আন'আম ৬:৬ - قَرْنًا (জাতিকে)
তারা কি ভেবে দেখেনি যে, আমি তাদের পূর্বে বহু দল ও সম্প্রদায়কে ধ্বংস করেছি, যাদেরকে দুনিয়ায় এমন শক্তি সামর্থ্য ও প্রতিপত্তি দিয়েছিলাম যা তোমাদেরকে দিইনি, আর আমি তাদের… - সূরা ইউনুস ১০:১৩ - ٱلْقُرُونَ (বহু মানবগোষ্ঠীকে)
আমি তোমাদের পূর্বে বহু সম্প্রদায়কে ধ্বংস করেছি, যখন তারা যুলম করেছিল, অথচ তাদের নিকট তাদের রাসূলগণও প্রমাণাদীসহ আগমন করেছিল, কিন্তু কিছুতেই তারা ঈমান আনলনা। আর আমি… - সূরা হুদ ১১:১১৬ - ٱلْقُرُونِ (জাতিসমূহের)
বস্তুতঃ যে সব সম্প্রদায় তোমাদের পূর্বে গত হয়েছে তাদের মধ্যে এমন বুদ্ধিমান লোক হয়নি, যারা দেশে ফাসাদ বিস্তারে বাধা প্রদান করত, সামান্য কয়েকজন ছাড়া, যাদেরকে আমি তাদের মধ্য… - সূরা বানী ইসরাঈল ১৭:১৭ - ٱلْقُرُونِ (মানবগোষ্ঠী)
নূহের পর আমি কত মানবগোষ্ঠী ধ্বংস করেছি। তোমার রাব্বই তাঁর দাসদের পাপাচারণের সংবাদ রাখা ও পর্যবেক্ষণের জন্য যথেষ্ট। - সূরা আল-কাহফ ১৮:৮৩ - ٱلْقَرْنَيْنِ ۖ (দুই গুচ্ছ)
তারা তোমাকে যুলকারনাইন সম্বন্ধে জিজ্ঞেস করছে; তুমি বলে দাওঃ আমি তোমাদের নিকট তার বিষয় বর্ণনা করব। - সূরা আল-কাহফ ১৮:৮৬ - ٱلْقَرْنَيْنِ (হে জুলকারনাইন)
চলতে চলতে যখন সে সূর্যের অস্তগমন স্থানে পৌঁছল তখন সে সূর্যকে এক পংকিল পানিতে অস্ত যেতে দেখল এবং সে সেখানে এক সম্প্রদায়কে দেখতে পেল; আমি বললামঃ হে যুলকারনাইন! তুমি… - সূরা আল-কাহফ ১৮:৯৪ - ٱلْقَرْنَيْنِ (হে জুলকারনাইন)
তারা বললঃ হে যুলকারনাইন! ইয়াজুজ ও মা‘জুজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে; আমরা কি তোমাকে রাজস্ব দিব এই শর্তে যে, তুমি আমাদের ও তাদের মধ্যে এক প্রাচীর গড়ে দিবে? - সূরা মারইয়াম ১৯:৭৪ - قَرْنٍ (মানবগোষ্ঠিকে)
তাদের পূর্বে কত মানবগোষ্ঠীকে আমি ধ্বংস করেছি যারা তাদের অপেক্ষা সম্পদ ও বাহ্য দৃষ্টিতে শ্রেষ্ঠ ছিল। - সূরা মারইয়াম ১৯:৯৮ - قَرْنٍ (মানবগোষ্ঠী)
তাদের পূর্বে আমি কত মানব গোষ্ঠীকে বিনাশ করেছি! তুমি কি তাদের কেহকেও দেখতে পাও অথবা ক্ষীণতম শব্দও শুনতে পাও? - সূরা ত্ব-হা ২০:৫১ - ٱلْقُرُونِ (শত শত বছরের বংশধরদের)
ফির‘আউন বললঃ তাহলে অতীত যুগের লোকদের অবস্থা কি? - সূরা ত্ব-হা ২০:১২৮ - ٱلْقُرُونِ (মানব গোষ্ঠির)
এটাও কি তাদেরকে সৎ পথ দেখালনা যে, আমি তাদের পূর্বে ধ্বংস করেছি কত মানবগোষ্ঠী যাদের বাসভূমিতে তারা বিচরণ করে? অবশ্যই এতে বিবেক সম্পন্নদের জন্য রয়েছে নিদর্শন।