শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › فَيُغْرِقَكُم
فَيُغْرِقَكُم - শব্দের অর্থ: অতঃপর ডুবাবেন তোমাদের
যেসব আয়াতে এসেছে (প্রথম ১২টি)
- সূরা আল-বাকারাহ ২:৫০ - وَأَغْرَقْنَآ (এবং আমরা ডুবিয়ে দিয়েছিলাম)
এবং যখন আমি তোমাদের জন্য সমুদ্রকে বিভক্ত করেছিলাম, অতঃপর তোমাদেরকে উদ্ধার করেছিলাম ও ফির‘আউনের স্বজনদেরকে নিমজ্জিত করেছিলাম এবং তোমরা তা প্রত্যক্ষ করেছিলে। - সূরা আল-আ'রাফ ৭:৬৪ - وَأَغْرَقْنَا (এবং আমরা ডুবিয়ে দিলাম)
কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করল, ফলে তাকে এবং তার সাথে নৌকায় যারা ছিল তাদেরকে (আযাব হতে) রক্ষা করলাম, আর যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে অমান্য করেছিল… - সূরা আল-আ'রাফ ৭:১৩৬ - فَأَغْرَقْنَـٰهُمْ (অতঃপর আমরা ডুবিয়ে দিলাম তাদেরকে)
সুতরাং আমি তাদের হতে প্রতিশোধ নিলাম এবং তাদেরকে অতল সমুদ্রে ডুবিয়ে মারলাম, কেননা তারা আমার নিদর্শনসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আর এই ব্যাপারে তারা ছিল সম্পূর্ণ গাফিল… - সূরা আল-আনফাল ৮:৫৪ - وَأَغْرَقْنَآ (এবং ডুবিয়ে দিয়েছিলাম আমরা)
ফির‘আউনের বংশধর ও তৎপূর্বের জাতিসমূহের ন্যায় তারা তাদের রবের নিদর্শনসমূহ মিথ্যা প্রতিপন্ন করেছে। ফলে আমি তাদের পাপের কারণে তাদেরকে ধ্বংস করেছি এবং ফির‘আউনের বংশধরকে… - সূরা ইউনুস ১০:৭৩ - وَأَغْرَقْنَا (এবং ডুবিয়ে দিলাম আমরা)
অতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করতে থাকে; অতএব আমি তাকে এবং যারা তার সাথে নৌকায় ছিল তাদেরকে নাজাত দিলাম ও তাদেরকে আবাদ করলাম, আর যারা আমার আয়াতসমূহকে মিথ্যা সাব্যস্ত… - সূরা বানী ইসরাঈল ১৭:৬৯ - فَيُغْرِقَكُم (অতঃপর ডুবাবেন তোমাদের)
অথবা তোমরা কি নিশ্চিন্ত আছ যে, তোমাদেরকে আর একবার সমুদ্রে নিয়ে যাবেননা এবং তোমাদের বিরুদ্ধে প্রচন্ড ঝটিকা পাঠাবেননা এবং তোমাদের সত্য প্রত্যাখ্যান করার জন্য তোমাদেরকে… - সূরা বানী ইসরাঈল ১৭:১০৩ - فَأَغْرَقْنَـٰهُ (অতঃপর আমরা ডুবিয়েছিলাম তাকে)
অতঃপর ফির‘আউন তাদেরকে দেশ হতে উচ্ছেদ করার সংকল্প করল; তখন ফির‘আউন ও তার সঙ্গীদের সকলকে আমি নিমজ্জিত করলাম। - সূরা আল-কাহফ ১৮:৭১ - لِتُغْرِقَ (জন্যে ডুবানোর)
অতঃপর তারা যাত্রা শুরু করল। পরে যখন তারা নৌকায় আরোহণ করল তখন সে তাতে ছিদ্র করে দিল; মূসা বললঃ আপনি কি আরোহীদেরকে নিমজ্জিত করে দেয়ার জন্য তাতে ছিদ্র করলেন? আপনিতো এক… - সূরা আল-আম্বিয়া ২১:৭৭ - فَأَغْرَقْنَـٰهُمْ (সুতরাং তাদের আমরা ডুবিয়ে দিই)
এবং আমি তাকে সাহায্য করেছিলাম সেই সম্প্রদায়ের বিরুদ্ধে যারা আমার নিদর্শনাবলী অস্বীকার করেছিল, তারা ছিল এক মন্দ সম্প্রদায়; এ জন্য তাদের সবাইকে আমি নিমজ্জিত করেছিলাম। - সূরা আল-ফুরক্বান ২৫:৩৭ - أَغْرَقْنَـٰهُمْ (আমরা ডুবিয়ে দিয়েছি তাদেরকে)
আর নূহের সম্প্রদায় যখন রাসূলদের প্রতি মিথ্যারোপ করল তখন আমি তাদেরকে নিমজ্জিত করলাম এবং তাদেরকে মানবজাতির জন্য নিদর্শন স্বরূপ করে রাখলাম; যালিমদের জন্য আমি মর্মন্তদ… - সূরা আশ-শু'আরা ২৬:৬৬ - أَغْرَقْنَا (আমরা ডুবিয়ে দিলাম)
অতঃপর নিমজ্জিত করলাম অপর দলটিকে। - সূরা আশ-শু'আরা ২৬:১২০ - أَغْرَقْنَا (আমরা ডুবিয়ে দিলাম)
অতঃপর অবশিষ্ট সবাইকে নিমজ্জিত করলাম।