শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › تُقُبِّلَ
تُقُبِّلَ - শব্দের অর্থ: গ্রহণ করা হবে
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-বাকারাহ ২:১২৭ - تَقَبَّلْ (প্রহন করো)
যখন ইবরাহীম ও ইসমাঈল কা‘বার ভিত্তি স্থাপন করল (তখন বলল) হে আমাদের রাব্ব! আমাদের পক্ষ হতে এটি গ্রহণ করুন, নিশ্চয়ই আপনি শ্রবণকারী, মহাজ্ঞানী। - সূরা আল-'ইমরান ৩:৩৫ - فَتَقَبَّلْ (অতএব তুমি কবুল কর)
যখন ইমরান-পত্নী নিবেদন করল, হে আমার রাব্ব! নিশ্চয়ই আমার গর্ভে যা রয়েছে তা আমি মুক্ত করে আপনার উদ্দেশে উৎসর্গ করলাম, সুতরাং আপনি আমা হতে তা গ্রহণ করুন, নিশ্চয়ই আপনি… - সূরা আল-'ইমরান ৩:৩৭ - فَتَقَبَّلَهَا (তাকে অতঃপর কবুল করলেন)
অনন্তর তার রাব্ব তাকে উত্তম রূপে গ্রহণ করলেন এবং তাকে উত্তম প্রবৃদ্ধি দান করলেন এবং যাকারিয়াকে তার ভারার্পন করলেন; যখনই যাকারিয়া তার নিকট উক্ত প্রকোষ্ঠে প্রবেশ করত তখন… - সূরা আল-মায়িদাহ ৫:২৭ - فَتُقُبِّلَ (তখন গ্রহণ করা হলো)
তুমি তাদেরকে (আহলে কিতাবদেরকে) আদমের পুত্রদ্বয়ের (হাবীল ও কাবীলের) ঘটনা সঠিকভাবে পাঠ করে শুনিয়ে দাও; যখন তারা উভয়েই এক একটি কুরবানী উপস্থিত করল এবং তন্মধ্য হতে একজনের… - সূরা আল-মায়িদাহ ৫:২৭ - يُتَقَبَّلْ (গ্রহণ করা হলো)
তুমি তাদেরকে (আহলে কিতাবদেরকে) আদমের পুত্রদ্বয়ের (হাবীল ও কাবীলের) ঘটনা সঠিকভাবে পাঠ করে শুনিয়ে দাও; যখন তারা উভয়েই এক একটি কুরবানী উপস্থিত করল এবং তন্মধ্য হতে একজনের… - সূরা আল-মায়িদাহ ৫:২৭ - يَتَقَبَّلُ (গ্রহণ করেন (কুরবানি))
তুমি তাদেরকে (আহলে কিতাবদেরকে) আদমের পুত্রদ্বয়ের (হাবীল ও কাবীলের) ঘটনা সঠিকভাবে পাঠ করে শুনিয়ে দাও; যখন তারা উভয়েই এক একটি কুরবানী উপস্থিত করল এবং তন্মধ্য হতে একজনের… - সূরা আল-মায়িদাহ ৫:৩৬ - تُقُبِّلَ (গ্রহণ করা হবে)
নিশ্চয়ই যারা কাফির, যদি তাদের কাছে বিশ্বের সমস্ত সম্পদও থাকে এবং ওর সাথে তৎপরিমান আরও থাকে, এবং এগুলোর বিনিময়ে কিয়ামাতের শাস্তি থেকে মুক্তি পেতে চায়, তবুও এই সম্পদ তাদের… - সূরা আত-তাওবাহ ৯:৫৩ - يُتَقَبَّلَ (গ্রহণ করা হবে (তা))
তুমি বলঃ তোমরা সন্তুষ্টির সাথে ব্যয় কর কিংবা অসন্তুষ্টির সাথে, তোমাদের পক্ষ থেকে তা কক্ষণই গৃহীত হবেনা; নিঃসন্দেহে তোমরা হচ্ছ আদেশ লংঘনকারী সম্প্রদায়। - সূরা ইবরাহীম ১৪:৪০ - وَتَقَبَّلْ (এবং তুমি কবুল করো)
হে আমার রাব্ব! আমাকে সালাত কায়েমকারী করুন এবং আমার বংশধরদের মধ্য হতেও; হে আমাদের রাব্ব! আমার প্রার্থনা কবূল করুন। - সূরা আল-আহকাফ ৪৬:১৬ - نَتَقَبَّلُ (আমরা গ্রহণ করি)
আমি এদের সৎকাজগুলি গ্রহণ করে থাকি এবং মন্দ কাজগুলি ক্ষমা করি, তারা জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত। এদেরকে যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা সত্য প্রমাণিত হবে।