শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › سَعْيًۭا
سَعْيًۭا - শব্দের অর্থ: দৌড়ে
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-বাকারাহ ২:২৬০ - سَعْيًۭا ۚ (দৌড়ে)
এবং যখন ইবরাহীম বলেছিলঃ হে আমার রাব্ব! আপনি কিরূপে মৃতকে জীবিত করেন তা আমাকে প্রদর্শন করুন। তিনি বললেনঃ তাহলে কি তুমি বিশ্বাস করনা? সে বললঃ হ্যাঁ অবশ্যই, কিন্তু তাতে… - সূরা বানী ইসরাঈল ১৭:১৯ - سَعْيَهَا (তার চেষ্টা)
যারা বিশ্বাসী হয়ে পরকাল কামনা করে এবং ওর জন্য যথাযথ চেষ্টা করে তাদের প্রচেষ্টাসমূহ আল্লাহর কাছে গৃহীত হবে। - সূরা বানী ইসরাঈল ১৭:১৯ - سَعْيُهُم (তাদের প্রচেষ্টা)
যারা বিশ্বাসী হয়ে পরকাল কামনা করে এবং ওর জন্য যথাযথ চেষ্টা করে তাদের প্রচেষ্টাসমূহ আল্লাহর কাছে গৃহীত হবে। - সূরা আল-কাহফ ১৮:১০৪ - سَعْيُهُمْ (তাদের প্রচেষ্টা)
ওরাই তারা, পার্থিব জীবনে যাদের প্রচেষ্টা পন্ড হয়, যদিও তারা মনে করে যে, তারা সৎ কাজ করছে। - সূরা আল-আম্বিয়া ২১:৯৪ - لِسَعْيِهِۦ (জন্যে তার প্রচেষ্টার)
সুতরাং যদি কেহ মু’মিন হয়ে সৎ কাজ করে তাহলে তার কাজ প্রচেষ্টা অগ্রাহ্য হবেনা এবং আমিতো তা লিখে রাখি। - সূরা আস-সাফফাত ৩৭:১০২ - ٱلسَّعْىَ (চলাফেরার (বয়সে))
অতঃপর সে যখন তার পিতার সাথে কাজ করার মত বয়সে উপনীত হল তখন ইবরাহীম বললঃ বৎস! আমি স্বপ্নে দেখি যে, তোমাকে আমি যবাহ করছি, এখন তোমার অভিমত কি, বল। সে বললঃ হে আমার পিতা! আপনি… - সূরা আন-নাজম ৫৩:৪০ - سَعْيَهُۥ (তার চেষ্টা)
আর এই যে, তার কাজ অচিরেই দেখানো হবে, - সূরা আদ-দাহ্র বা আল-ইনসান ৭৬:২২ - سَعْيُكُم (তোমাদের প্রচেষ্টা)
অবশ্যই এটাই তোমাদের পুরস্কার এবং তোমাদের কর্মপ্রচেষ্টা স্বীকৃতি প্রাপ্ত। - সূরা আল-গাশিয়াহ ৮৮:৯ - لِّسَعْيِهَا (তার প্রচেষ্টার জন্যে)
নিজেদের কর্মসাফল্যে পরিতৃপ্ত, - সূরা আল-লাইল ৯২:৪ - سَعْيَكُمْ (তোমাদের কর্মপ্রচেষ্টা)
অবশ্যই তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন মুখী,