শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › تَبَارَكَ
تَبَارَكَ - শব্দের অর্থ: অতীব কল্যাণময়
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-আ'রাফ ৭:৫৪ - تَبَارَكَ (বড় কল্যাণময়)
নিশ্চয়ই তোমাদের রাব্ব হচ্ছেন সেই আল্লাহ যিনি আসমান ও যমীনকে ছয় দিনে সৃষ্টি করেছেন। অতঃপর তিনি স্বীয় আরশের উপর সমাসীন হন। তিনি দিনকে রাত দ্বারা আচ্ছাদিত করেন যাতে ওরা একে… - সূরা আল-মু’মিনুন ২৩:১৪ - فَتَبَارَكَ (অতএব কত মহান)
পরে আমি শুক্রবিন্দুকে পরিণত করি রক্তপিন্ডে, অতঃপর রক্তপিন্ডকে পরিণত করি মাংসপিন্ডে এবং মাংসপিন্ডকে পরিণত করি অস্থিপঞ্জরে; অতঃপর অস্থিপঞ্জরকে ঢেকে দিই মাংস দ্বারা; অবশেষে… - সূরা আল-ফুরক্বান ২৫:১ - تَبَارَكَ (অতীব কল্যাণময়)
কত মহান তিনি যিনি তাঁর বান্দার প্রতি ‘ফুরকান’ অবতীর্ণ করেছেন যাতে সে বিশ্ব জগতের জন্য সতর্ককারী হতে পারে! - সূরা আল-ফুরক্বান ২৫:১০ - تَبَارَكَ (অতীব কল্যাণময়)
কত মহান তিনি যিনি ইচ্ছা করলে তোমাকে দিতে পারেন এটা অপেক্ষা উৎকৃষ্টতর বস্তু - উদ্যানসমূহ, যার নিম্নদেশে নদ-নদী প্রবাহিত এবং দিতে পারেন প্রাসাদসমূহ। - সূরা আল-ফুরক্বান ২৫:৬১ - تَبَارَكَ (কল্যাণময়)
কত মহান তিনি, যিনি নভোমন্ডলে সৃষ্টি করেছেন তারকারাজি এবং তাতে স্থাপন করেছেন প্রদীপ ও জ্যোতির্ময় চাঁদ! - সূরা আল-মু'মিন বা গাফির ৪০:৬৪ - فَتَبَارَكَ (অতএব কত মহান)
আল্লাহই তোমাদের জন্য পৃথিবীকে করেছেন বাসোপযোগী এবং আকাশকে করেছেন ছাদ এবং তোমাদের আকৃতি করেছেন উৎকৃষ্ট এবং তোমাদেরকে দান করেছেন উৎকৃষ্ট রিয্ক। এইতো আল্লাহ, তোমাদের রাব্ব… - সূরা আয-যুখরুফ ৪৩:৮৫ - وَتَبَارَكَ (এবং মহান তিনি)
কত মহান তিনি, আকাশমন্ডলী ও পৃথিবী এবং এইগুলির মধ্যবর্তী সব কিছুর সার্বভৌম অধিপতি! কিয়ামাতের জ্ঞান শুধু তাঁরই আছে এবং তাঁরই নিকট তোমরা প্রত্যাবর্তিত হবে। - সূরা আর-রহমান ৫৫:৭৮ - تَبَـٰرَكَ (বড়ই মহান)
কত মহান তোমার রবের নাম যিনি মহিমাময় ও মহানুভব! - সূরা আল-মুলক ৬৭:১ - تَبَـٰرَكَ (বড় বরকতময়)
মহা মহিমান্বিত তিনি, সর্বময় কর্তৃত্ব যাঁর করায়ত্ব; তিনি সর্ব বিষয়ে সর্বশক্তিমান –