শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › ٱلسَّوْءِ
ٱلسَّوْءِ - শব্দের অর্থ: খারাপ
যেসব আয়াতে এসেছে
- সূরা আত-তাওবাহ ৯:৯৮ - ٱلسَّوْءِ ۗ (খারাপ)
আর এই গ্রামবাসীদের মধ্যে এমন লোক রয়েছে যে, তারা যা কিছু ব্যয় করে তা জরিমানা মনে করে এবং তোমাদের জন্য দুর্দিনের প্রতীক্ষায় থাকে; (বস্তুতঃ) অশুভ আবতর্ন তাদের উপরই পতিত… - সূরা আন্-নাহল ১৬:৬০ - ٱلسَّوْءِ ۖ (বড় নিকৃষ্ট)
যারা আখিরাতে বিশ্বাস করেনা তারা নিকৃষ্ট প্রকৃতির সদৃশ। আর আল্লাহতো মহত্তম প্রকৃতির অধিকারী; এবং তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। - সূরা মারইয়াম ১৯:২৮ - سَوْءٍۢ (অসৎ)
হে হারূন ভগ্নি! তোমার পিতা অসৎ ব্যক্তি ছিলনা এবং তোমার মাতাও ছিলনা ব্যভিচারিণী। - সূরা আল-আম্বিয়া ২১:৭৪ - سَوْءٍۢ (খারাপ)
এবং লূতকে দিয়েছিলাম প্রজ্ঞা ও জ্ঞান, আর তাকে উদ্ধার করেছিলাম এমন এক জনপদ হতে যার অধিবাসীরা লিপ্ত ছিল অশ্লীল কাজে। তারা ছিল এক মন্দ সম্প্রদায়; সত্যত্যাগী। - সূরা আল-আম্বিয়া ২১:৭৭ - سَوْءٍۢ (খারাপ)
এবং আমি তাকে সাহায্য করেছিলাম সেই সম্প্রদায়ের বিরুদ্ধে যারা আমার নিদর্শনাবলী অস্বীকার করেছিল, তারা ছিল এক মন্দ সম্প্রদায়; এ জন্য তাদের সবাইকে আমি নিমজ্জিত করেছিলাম। - সূরা আল-ফুরক্বান ২৫:৪০ - ٱلسَّوْءِ ۚ (নিকৃষ্ট রকমের)
তারাতো সেই জনপদ দিয়েই যাতায়াত করে যার উপর বর্ষিত হয়েছিল অকল্যাণের বৃষ্টি; তাহলে কি তারা এটা প্রত্যক্ষ করেনা? বস্তুতঃ তারা পুনরুত্থানের আশংকা করেনা। - সূরা আল-ফাতহ ৪৮:৬ - ٱلسَّوْءِ ۚ (খারাপ/ ভ্রান্ত)
এবং মুনাফিক পুরুষ ও মুনাফিক মহিলা, মুশরিক পুরুষ ও মুশরিক মহিলা, যারা আল্লাহ সম্বন্ধে মন্দ ধারণা পোষণ করে তাদেরকে শাস্তি দিবেন। অমঙ্গল চক্র তাদের জন্য, আল্লাহ তাদের প্রতি… - সূরা আল-ফাতহ ৪৮:৬ - ٱلسَّوْءِ ۖ (অকল্যাণকর)
এবং মুনাফিক পুরুষ ও মুনাফিক মহিলা, মুশরিক পুরুষ ও মুশরিক মহিলা, যারা আল্লাহ সম্বন্ধে মন্দ ধারণা পোষণ করে তাদেরকে শাস্তি দিবেন। অমঙ্গল চক্র তাদের জন্য, আল্লাহ তাদের প্রতি… - সূরা আল-ফাতহ ৪৮:১২ - ٱلسَّوْءِ (খারাপ/ ভুল)
না, তোমরা ধারণা করেছিলে যে, রাসূল ও মু’মিনগণ তাদের পরিবার পরিজনের নিকট কখনই ফিরে আসতে পারবেনা এবং এই ধারণা তোমাদের অন্তরে প্রীতিকর মনে হয়েছিল; তোমরা মন্দ ধারণা করেছিলে…