শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › وَلَدَ
وَلَدَ - শব্দের অর্থ: সন্তান জন্ম দিয়েছেন
যেসব আয়াতে এসেছে
- সূরা হুদ ১১:৭২ - ءَأَلِدُ (আমি কি সন্তান প্রসব করবো)
সে বললঃ হায় কপাল! এখন আমি সন্তান প্রসব করব বৃদ্ধা হয়ে! আর আমার এই স্বামী অতি বৃদ্ধ। বাস্তবিক এটাতো একটা বিস্ময়কর ব্যাপার! - সূরা মারইয়াম ১৯:১৫ - وُلِدَ (জন্মলাভ করে সে)
তার প্রতি ছিল শান্তি যেদিন সে জন্ম গ্রহণ করে এবং শান্তি যেদিন তার মৃত্যু হয় এবং যেদিন সে পুনরুজ্জীবিত হবে। - সূরা মারইয়াম ১৯:৩৩ - وُلِدتُّ (আমি জন্মলাভ করেছি)
আমার প্রতি শান্তি যেদিন আমি জন্ম লাভ করেছি ও শান্তি থাকবে যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন আমি জীবিত অবস্থায় পুনরুত্থিত হব। - সূরা আস-সাফফাত ৩৭:১৫২ - وَلَدَ ("সন্তান জন্ম দিয়েছেন")
আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন। তারা নিশ্চয়ই মিথ্যাবাদী। - সূরা আল-মুজাদালাহ ৫৮:২ - وَلَدْنَهُمْ ۚ (তাদের জন্ম দিয়েছে)
তোমাদের মধ্যে যারা নিজেদের স্ত্রীদের সাথে যিহার করে তারা জেনে রাখুক যে, তাদের স্ত্রীরা তাদের মা নয়; যারা তাদেরকে জন্মদান করে শুধু তারাই তাদের মা; তারাতো অসঙ্গত ও… - সূরা নুহ ৭১:২৭ - يَلِدُوٓا۟ (তারা জন্ম দেবে)
তুমি তাদেরকে অব্যাহতি দিলে তারা তোমার বান্দাদেরকে বিভ্রান্ত করবে এবং জন্ম দিতে থাকবে কেবল দুস্কৃতিকারী ও কাফির। - সূরা আল-বালাদ ৯০:৩ - وَلَدَ (জন্ম দিয়েছেন (সেই সন্তানের))
শপথ জন্মদাতার এবং যা সে জন্ম দিয়েছে তার। - সূরা আল-ইখলাস ১১২:৩ - يَلِدْ (তিনি (কাউকে) জন্ম দেন)
তাঁর কোন সন্তান নেই এবং তিনিও কারও সন্তান নন, - সূরা আল-ইখলাস ১১২:৩ - يُولَدْ (তাঁকে জন্ম দেয়া হয়)
তাঁর কোন সন্তান নেই এবং তিনিও কারও সন্তান নন,