শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › يَخْتَصِمُونَ
يَخْتَصِمُونَ - শব্দের অর্থ: তারা ঝগড়া করছিল পরস্পরে
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-'ইমরান ৩:৪৪ - يَخْتَصِمُونَ (তারা ঝগড়া করছিল পরস্পরে)
এটা সেই অদৃশ্য বিষয়ক সংবাদ যা আমি তোমার প্রতি প্রত্যাদেশ করছি; এবং যখন তারা স্বীয় লেখনীসমূহ নিক্ষেপ করছিল যে, তাদের মধ্যে কে মারইয়ামের প্রতিপালন করবে তখন তুমি তাদের নিকট… - সূরা আল-হাজ্জ ২২:১৯ - ٱخْتَصَمُوا۟ (বিতর্ক করছে)
এরা দু’টি বিবাদমান পক্ষ, তারা তাদের রাব্ব সম্বন্ধে বিতর্ক করে। যারা কুফরী করে তাদের জন্য প্রস্তুত করা হয়েছে আগুনের পোশাক; তাদের মাথার উপর ঢেলে দেয়া হবে ফুটন্ত পানি – - সূরা আশ-শু'আরা ২৬:৯৬ - يَخْتَصِمُونَ (ঝগড়া করতে থাকবে)
তারা সেখানে বিতর্কে লিপ্ত হয়ে বলবে – - সূরা আন্-নামাল ২৭:৪৫ - يَخْتَصِمُونَ (তর্কে মেতে উঠলো)
আমি ছামূদ সম্প্রদায়ের নিকট তাদের ভাই সালিহকে পাঠিয়েছিলাম এই মর্মে যে, তোমরা আল্লাহর ইবাদাত কর। কিন্তু তারা দ্বিধা বিভক্ত হয়ে বিতর্কে লিপ্ত হল। - সূরা ইয়া-সীন ৩৬:৪৯ - يَخِصِّمُونَ (তর্কাতর্কি করতে থাকবে)
এরাতো অপেক্ষায় আছে এক মহানাদের যা এদেরকে আঘাত করবে এদের বাক বিতন্ডা কালে। - সূরা সোয়াদ ৩৮:৬৯ - يَخْتَصِمُونَ (তারা বাদানুবাদ করছিলো)
উর্ধ্বলোকে তাদের বাদানুবাদ সম্পর্কে আমার কোন জ্ঞান ছিলনা। - সূরা আয-যুমার ৩৯:৩১ - تَخْتَصِمُونَ (তর্কাতর্কি করবে)
অতঃপর কিয়ামাত দিবসে তোমরা পরস্পর তোমাদের রবের সামনে বাকবিতন্ডা করবে। - সূরা ক্বা-ফ ৫০:২৮ - تَخْتَصِمُوا۟ (তোমরা তর্কাতর্কি করো)
আল্লাহ বলবেনঃ আমার সামনে বাক-বিতন্ডা করনা; তোমাদেরকে আমিতো পূবেই সতর্ক করেছি।