শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › مُبَارَكٌۭ
مُبَارَكٌۭ - শব্দের অর্থ: কল্যাণময়
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-'ইমরান ৩:৯৬ - مُبَارَكًۭا (বরকতময়)
নিশ্চয়ই সর্ব প্রথম গৃহ, যা মানবমন্ডলীর জন্য নির্দিষ্ট করা হয়েছে তা ঐ ঘর যা বাক্কায় (মাক্কায়) অবিস্থত; ওটি সৌভাগ্যযুক্ত এবং সমস্ত বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক। - সূরা আল-আন'আম ৬:৯২ - مُبَارَكٌۭ (কল্যাণময়)
আর এই কিতাবও (কুরআন) আমিই অবতীর্ণ করেছি; যা খুবই বারাকাতময় কিতাব এবং পূর্বের সকল কিতাবকে সত্যায়িত করে থাকে, যেন তুমি কেন্দ্রীয় মাক্কা নগরী এবং ওর চতুস্পার্শ্বস্থ জনপদের… - সূরা আল-আন'আম ৬:১৫৫ - مُبَارَكٌۭ (কল্যাণময়)
আর আমি এই কিতাব অবতীর্ণ করেছি যা বারাকাতময় ও কল্যাণময়। সুতরাং তোমরা এর অনুসরণ কর এবং এর বিরোধিতা হতে বেঁচে থাক, হয়ত তোমাদের প্রতি দয়া ও অনুগ্রহ প্রদর্শন করা হবে। - সূরা মারইয়াম ১৯:৩১ - مُبَارَكًا (কল্যাণময়)
যেখানেই আমি থাকি না কেন তিনি আমাকে আশিষ ভাজন করেছেন, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যত দিন জীবিত থাকি ততদিন সালাত ও যাকাত আদায় করতে – - সূরা আল-আম্বিয়া ২১:৫০ - مُّبَارَكٌ (কল্যাণময়)
এটি কল্যাণময় উপদেশ; আমিই এটি অবতীর্ণ করেছি; তবুও কি তোমরা এটাকে অস্বীকার করবে? - সূরা আল-মু’মিনুন ২৩:২৯ - مُّبَارَكًۭا (কল্যাণকর)
আর বলঃ হে আমার রাব্ব! আমাকে এমনভাবে অবতরণ করিয়ে নিন যা হবে কল্যাণকর; আর আপনিই শ্রেষ্ঠ অবতরণকারী। - সূরা সোয়াদ ৩৮:২৯ - مُبَـٰرَكٌۭ (কল্যাণকর (কিতাব))
এক কল্যাণময় কিতাব ইহা, আমি তোমার উপর অবতীর্ণ করেছি, যাতে মানুষ এর আয়াতসমূহ অনুধাবন করে এবং বোধশক্তিসম্পন্ন ব্যক্তিরা উপদেশ গ্রহণ করে। - সূরা ক্বা-ফ ৫০:৯ - مُّبَـٰرَكًۭا (উপকারী)
আকাশ হতে আমি বর্ষণ করি কল্যাণকর বৃষ্টি এবং তদ্বারা আমি সৃষ্টি করি উদ্যান ও উদগত করি শস্য।