শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › مِثْقَالُ
مِثْقَالُ - শব্দের অর্থ: (কিছু) পরিমাণও
যেসব আয়াতে এসেছে
- সূরা আন-নিসা ৪:৪০ - مِثْقَالَ (পরিমাণ (কারও উপরে))
নিশ্চয়ই আল্লাহ অণু পরিমাণও অত্যাচার করেননা এবং যদি কেহ কোন সৎ কাজ করে তাহলে তিনি ওটা দ্বিগুণ করে দেন এবং স্বীয় পক্ষ হতে ওর মহান প্রতিদান প্রদান করেন। - সূরা ইউনুস ১০:৬১ - مِّثْقَالِ (পরিমাণও)
আর তুমি যে অবস্থায়ই থাক না কেন, আর যে কোন অংশ হতে কুরআন পাঠ কর এবং তোমরা (অন্যান্য লোক) যে কাজই কর, আমার কাছে সব কিছুরই খবর থাকে, যখন তোমরা সেই কাজ করতে শুরু কর। কণা… - সূরা আল-আম্বিয়া ২১:৪৭ - مِثْقَالَ (পরিমাণও)
এবং কিয়ামাত দিবসে আমি স্থাপন করব ন্যায়বিচারের মানদন্ড। সুতরাং কারও প্রতি কোন অবিচার করা হবেনা এবং কাজ যদি সরিষার দানা পরিমাণ ওজনেরও হয় তাও আমি উপস্থিত করব। হিসাব… - সূরা লুকমান ৩১:১৬ - مِثْقَالَ (পরিমাণ)
হে বৎস! কোন কিছু যদি সরিষার দানা পরিমানও হয় এবং তা যদি থাকে শিলাগর্ভে অথবা আকাশে কিংবা মাটির নীচে, আল্লাহ ওটাও হাযির করবেন। আল্লাহ সূক্ষ্মদর্শী, সর্ববিষয়ে খবর রাখেন। - সূরা সাবা ৩৪:৩ - مِثْقَالُ ((কিছু) পরিমাণও)
কাফিরেরা বলেঃ আমাদের উপর কিয়ামাত আসবেনা। বলঃ আসবেই, শপথ আমার রবের! নিশ্চয়ই তোমাদের নিকট ওটা আসবে। তিনি অদৃশ্য সম্বন্ধে সম্যক পরিজ্ঞাত; আকাশমন্ডলী ও পৃথিবীতে তাঁর অগোচর… - সূরা সাবা ৩৪:২২ - مِثْقَالَ (পরিমাণ)
তুমি বলঃ তোমরা আহবান কর তাদেরকে যাদেরকে তোমরা আল্লাহর পরিবর্তে মা‘বূদ মনে করতে। তারা আকাশমন্ডলী ও পৃথিবীতে অণু পরিমান কোনো কিছুর মালিক নয় এবং এতদুভয়ে তাদের কোন অংশ নেই… - সূরা আল-যিলযাল ৯৯:৭ - مِثْقَالَ (পরিমাণ)
কেহ অণু পরিমাণ সৎ কাজ করলে তাও দেখতে পাবে। - সূরা আল-যিলযাল ৯৯:৮ - مِثْقَالَ (পরিমাণ)
এবং কেহ অণু পরিমান অসৎ কাজ করলে তাও দেখতে পাবে।