শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › صِرَٰطٌۭ
صِرَٰطٌۭ - শব্দের অর্থ: পথ
যেসব আয়াতে এসেছে (প্রথম ১২টি)
- সূরা আল-ফাতিহা ১:৬ - ٱلصِّرَٰطَ (পথ)
আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন। - সূরা আল-ফাতিহা ১:৭ - صِرَٰطَ ((সেই) পথে)
তাদের পথ, যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন। তাদের পথে নয়, যাদের প্রতি আপনার গযব বর্ষিত হয়েছে, তাদের পথও নয় যারা পথভ্রষ্ট হয়েছে। আমীন!! - সূরা আল-বাকারাহ ২:১৪২ - صِرَٰطٍۢ (পথের)
মানবমন্ডলীর মধ্যস্থিত নির্বোধেরা অচিরেই বলবে, কিসে তাদেরকে সেই কিবলা হতে প্রত্যাবৃত্ত করল যার দিকে তারা ছিল? তুমি বলে দাওঃ পূর্ব ও পশ্চিম আল্লাহরই জন্য, তিনি যাকে ইচ্ছা… - সূরা আল-বাকারাহ ২:২১৩ - صِرَٰطٍۢ (পথের)
মানব জাতি একই সম্প্রদায়ভুক্ত ছিল; অতঃপর আল্লাহ সুসংবাদ বাহক ও ভয় প্রদর্শক রূপে নাবীগণকে প্রেরণ করলেন এবং তিনি তাদের সাথে সত্যসহ গ্রন্থ অবতীর্ণ করলেন যেন (ঐ কিতাব) তাদের… - সূরা আল-'ইমরান ৩:৫১ - صِرَٰطٌۭ (পথ'')
নিশ্চয়ই আল্লাহ আমার রাব্ব এবং তোমাদের রাব্ব; অতএব তাঁর ইবাদাত কর - এটাই সরল পথ। - সূরা আল-'ইমরান ৩:১০১ - صِرَٰطٍۢ (পথের)
আর কিরূপে তোমরা অবিশ্বাস করতে পার - যখন আল্লাহর নিদর্শনাবলী তোমাদের সামনে পঠিত হয় এবং তোমাদের মধ্যে তাঁর রাসূল বিদ্যমান রয়েছে? আর যে আল্লাহর পথ দৃঢ় রূপে ধারণ করে, অবশ্যই… - সূরা আন-নিসা ৪:৬৮ - صِرَٰطًۭا (পথের)
এবং নিশ্চয়ই তাদেরকে সরল পথ প্রদর্শন করতাম। - সূরা আন-নিসা ৪:১৭৫ - صِرَٰطًۭا ((অর্থাৎ) পথে)
অতঃপর যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং তাঁকে সুদৃঢ় রূপে ধারণ করেছে, ফলতঃ তিনি তাদেরকে স্বীয় করুণা ও কল্যাণের দিকে প্রবিষ্ট করাবেন এবং স্বীয় সরল পথ প্রদর্শন… - সূরা আল-মায়িদাহ ৫:১৬ - صِرَٰطٍۢ (পথের)
তা দ্বারা আল্লাহ এরূপ লোকদেরকে শান্তির পন্থাসমূহ বলে দেন যারা তাঁর সন্তুষ্টি অম্বেষণ করে এবং তিনি তাদেরকে নিজ তাওফীকে (ও করুণায়) কুফরীর অন্ধকার থেকে বের করে (ঈমানের)… - সূরা আল-আন'আম ৬:৩৯ - صِرَٰطٍۢ (পথের)
আর যারা আমার নিদর্শনসমূহকে মিথ্যা মনে করে তারা অন্ধকারে নিমজ্জিত মূক ও বধির, আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা হিদায়াতের সরল সহজ পথের সন্ধান দেন। - সূরা আল-আন'আম ৬:৮৭ - صِرَٰطٍۢ (পথের)
আর এদের বাপ-দাদা, সন্তান, সন্ততি ও ভাইদের মধ্যে অনেককে আমি মনোনীত করে সঠিক ও সোজা পথে পরিচালিত করেছি। - সূরা আল-আন'আম ৬:১২৬ - صِرَٰطُ (পথ)
আর এটাই হচ্ছে তোমার রবের সহজ সরল পথ, আমি উপদেশ গ্রহণকারী লোকদের জন্য আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করে দিয়েছি।