শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › أَتْبَعَ
أَتْبَعَ - শব্দের অর্থ: সে অনুসরণ করলো
যেসব আয়াতে এসেছে (প্রথম ১২টি)
- সূরা আল-বাকারাহ ২:২৬২ - يُتْبِعُونَ (তারা পেছনে থাকে)
যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে, এবং ব্যয় করার পর অনুগ্রহের কথা প্রকাশ করেনা, কষ্টও দেয়না, তাদের জন্য তাদের রবের নিকট রয়েছে পুরস্কার; বস্তুতঃ তাদের কোন ভয় নেই… - সূরা আল-আ'রাফ ৭:১৭৫ - فَأَتْبَعَهُ (ফলে পিছনে লাগে তার)
তুমি এদেরকে সেই ব্যক্তির বৃত্তান্ত শুনিয়ে দাও, যাকে আমি নিদর্শন দান করেছিলাম, কিন্তু সে উহা বর্জন করে। ফলে শাইতান তার পিছনে লেগে যায়, আর সে পথভ্রষ্টদের মধ্যে শামিল হয়ে… - সূরা ইউনুস ১০:৯০ - فَأَتْبَعَهُمْ (অতঃপর পিছনে ধাওয়া করলো তাদের)
আর আমি বানী ইসরাঈলকে সমুদ্র পার করে দিলাম, অতঃপর ফির‘আউন তার সৈন্যদলসহ তাদের পশ্চাদানুসরণ করল যুলম ও নির্যাতনের উদ্দেশে; এমনকি যখন সে নিমজ্জিত হতে লাগল তখন বলতে লাগলঃ… - সূরা হুদ ১১:৬০ - وَأُتْبِعُوا۟ (এবং তাদের পিছনে লাগিয়ে দেয়া হলো)
আর এই দুনিয়ায়ও অভিসম্পাত তাদের সঙ্গে রইল এবং কিয়ামাত দিবসেও; ভাল রূপে জেনে রেখ! ‘আদ নিজ রবের সাথে কুফরী করল; আরও জেনে রেখ! দূরে পড়ে রইল ‘আদ, রাহমাত হতে, যারা হুদের কাওম… - সূরা হুদ ১১:৯৯ - وَأُتْبِعُوا۟ (এবং তাদেরকে অনুসরণ করলো)
এই দুনিয়ায় তাদেরকে করা হয়েছিল অভিশাপগ্রস্ত এবং অভিশাপগ্রস্ত হবে তারা কিয়ামাতের দিনেও। কত নিকৃষ্ট সেই পুরস্কার যা তারা লাভ করবে। - সূরা আল-হিজর ১৫:১৮ - فَأَتْبَعَهُۥ (তখন তার পিছু ধাওয়া করে)
আর কেহ চুরি করে সংবাদ শুনতে চাইলে ওর পশ্চাদ্ধাবন করে প্রদীপ্ত শিখা। - সূরা আল-কাহফ ১৮:৮৫ - فَأَتْبَعَ (অতঃপর সে অনুসরণ করলো)
সে এক পথ অবলম্বন করল। - সূরা আল-কাহফ ১৮:৮৯ - أَتْبَعَ (সে অনুসরণ করলো)
আবার সে এক পথ ধরল। - সূরা আল-কাহফ ১৮:৯২ - أَتْبَعَ (সে অনুসরণ করলো)
আবার সে এক পথ ধরল। - সূরা ত্ব-হা ২০:৭৮ - فَأَتْبَعَهُمْ (অতঃপর তাদের পিছনে তাড়া করলো)
অতঃপর ফির‘আউন তার সৈন্যবাহিনীসহ তাদের পশ্চাদ্ধাবন করল, অতঃপর সমুদ্র তাদেরকে সম্পূর্ণ রূপে নিমজ্জিত করল। - সূরা আল-মু’মিনুন ২৩:৪৪ - فَأَتْبَعْنَا (অতঃপর আমরা পিছনে চললাম (অর্থাৎ ধ্বংস করলাম))
অতঃপর আমি একের পর এক আমার রাসূল প্রেরণ করেছি। যখনই কোন জাতির নিকট তাদের রাসূল এসেছে তখনই তারা তাকে মিথ্যাবাদী বলেছে। অতঃপর আমি তাদের একের পর এককে ধ্বংস করলাম; আমি… - সূরা আশ-শু'আরা ২৬:৬০ - فَأَتْبَعُوهُم (অতঃপর তারা পিছু নিলো তাদেরকে)
তারা সূর্যোদয় কালে তাদের পশ্চাতে এসে পড়ল।