শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › تَمَتَّعَ
تَمَتَّعَ - শব্দের অর্থ: লাভবান হতে চায়
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-বাকারাহ ২:১৯৬ - تَمَتَّعَ (লাভবান হতে চায়)
তোমরা আল্লাহর উদ্দেশে হাজ্জ ও ‘ওমরাহ সম্পূর্ণ কর; কিন্তু তোমরা যদি বাধাপ্রাপ্ত হও তাহলে যা সহজ প্রাপ্র তাই উৎসর্গ কর এবং কুরবানীর জন্তুগুলি স্বস্থানে না পৌঁছা পর্যন্ত… - সূরা হুদ ১১:৬৫ - تَمَتَّعُوا۟ (তোমরা জীবন উপভোগ করো)
অনন্তর তারা ওকে মেরে ফেলল। তখন সে বললঃ তোমরা নিজেদের ঘরে আরও তিন দিন বাস করে নাও; এটা ও‘য়াদা, যাতে বিন্দুমাত্র মিথ্যা নেই। - সূরা ইবরাহীম ১৪:৩০ - تَمَتَّعُوا۟ (তোমরা ভোগ করো)
আর তারা আল্লাহর সমকক্ষ উদ্ভাবন করে তাঁর পথ হতে বিভ্রান্ত করার জন্য; তুমি বলঃ ভোগ করে নাও, পরিণামে আগুনই তোমাদের প্রত্যাবর্তন স্থল। - সূরা আল-হিজর ১৫:৩ - وَيَتَمَتَّعُوا۟ (ও তারা ভোগ করুক)
তাদের ছেড়ে দাও, তারা খেতে থাকুক, ভোগ করতে থাকুক এবং মিথ্যা আশা ওদেরকে মোহাচ্ছন্ন করে রাখুক, পরিণামে তারা বুঝবে। - সূরা আন্-নাহল ১৬:৫৫ - فَتَمَتَّعُوا۟ ۖ (তাই তোমরা ভোগ করো)
আমি তাদেরকে যা দান করেছি তা অস্বীকার করার জন্য, সুতরাং তোমরা ভোগ করে নাও, অচিরেই জানতে পারবে। - সূরা আল-'আনকাবূত ২৯:৬৬ - وَلِيَتَمَتَّعُوا۟ ۖ (এবং যাতে তারা ভোগবিলাসে মত্ত থাকে)
তাদের প্রতি আমার দান তারা অস্বীকার করে এবং ভোগ বিলাসে মত্ত থাকে; অচিরেই তারা জানতে পারবে। - সূরা আর-রুম ৩০:৩৪ - فَتَمَتَّعُوا۟ (সুতরাং তোমরা (ঠিক আছে) ভোগ করো)
তাদেরকে আমি যা দিয়েছি তা অস্বীকার করার জন্য। সুতরাং ভোগ করে নাও, শীঘ্রই তোমরা জানতে পারবে। - সূরা আয-যুমার ৩৯:৮ - تَمَتَّعْ (উপভোগ করো)
মানুষকে যখন দুঃখ দৈন্য স্পর্শ করে তখন সে অনুতপ্ত হয়ে একনিষ্ঠভাবে তার রাব্বকে ডাকে। কিন্তু পরে যখন তিনি তার প্রতি অনুগ্রহ করেন তখন সে বিস্মৃত হয়ে যায় পূর্বে যাকে সে… - সূরা মুহাম্মাদ ৪৭:১২ - يَتَمَتَّعُونَ (তারা ভোগবিলাস করছে)
যারা ঈমান আনে ও সৎ কাজ করে আল্লাহ তাদেরকে দাখিল করবেন জান্নাতে, যার নিম্নদেশে নদী প্রবাহিত; কিন্তু যারা কুফরী করে তারা ভোগ বিলাসে লিপ্ত থাকে এবং জন্তু-জানোয়ারের মত উদর… - সূরা আয-যারিয়াত ৫১:৪৩ - تَمَتَّعُوا۟ (তোমরা উপভোগ করো)
আরও নিদর্শন রয়েছে সামূদের বৃত্তান্তে, যখন তাদেরকে বলা হলঃ ভোগ করে নাও স্বল্পকাল, - সূরা আল-মুরসালাত ৭৭:৪৬ - وَتَمَتَّعُوا۟ (ও আস্বাদন করো)
তোমরা পানাহার কর এবং ভোগ করে লও অল্প কিছুদিন, তোমরাতো অপরাধী।