শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › أَذْهَبَ
أَذْهَبَ - শব্দের অর্থ: দূর করেছেন
যেসব আয়াতে এসেছে
- সূরা আন-নিসা ৪:১৩৩ - يُذْهِبْكُمْ (তোমাদেরকে অপসারিত করবেন)
হে লোক সকল! যদি তিনি ইচ্ছা করেন তাহলে তোমাদেরকে বিলুপ্ত করে অন্যদেরকে আনয়ন করতে পারেন এবং আল্লাহ এ ব্যাপারে শক্তিমান। - সূরা আল-আন'আম ৬:১৩৩ - يُذْهِبْكُمْ (অপসারিত করতে পারেন তোমাদের)
তোমার রাব্ব অমুখাপেক্ষী ও দয়াশীল, তাঁর ইচ্ছা হলে তোমাদেরকে অপসারিত করবেন এবং তোমাদের পরে তোমাদের স্থানে যাকে ইচ্ছা স্থলাভিষিক্ত করবেন, যেমন তিনি তোমাদেরকে অন্য এক জাতির… - সূরা আল-আনফাল ৮:১১ - وَيُذْهِبَ (এবং দূর করার(জন্যে))
যখন তিনি (আল্লাহ) তাঁর পক্ষ থেকে প্রশান্তির জন্য তোমাদেরকে তন্দ্রায় আচ্ছন্ন করেন, আকাশ হতে বারি বর্ষণ করেন, (উদ্দেশ্য ছিল) তোমাদেরকে এর দ্বারা পবিত্র করবেন এবং তোমাদের… - সূরা আত-তাওবাহ ৯:১৫ - وَيُذْهِبْ (এবং দূর করবেন তিনি)
আর তাদের অন্তরসমূহের ক্ষোভ দূর করে দিবেন এবং যার প্রতি ইচ্ছা, আল্লাহ করুণা প্রদর্শন করবেন, আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। - সূরা হুদ ১১:১১৪ - يُذْهِبْنَ (দূর করে দেয়)
এবং সালাতের পাবন্দী হও দিনের দু’ প্রান্তে ও রাতের কিছু অংশে; নিঃসন্দেহে সৎ কার্যসমূহ অসৎ কার্যসমূহকে মিটিয়ে দেয়; এটা হচ্ছে একটি (ব্যাপক) নাসীহাত, নাসীহাত মান্যকারীদের… - সূরা ইবরাহীম ১৪:১৯ - يُذْهِبْكُمْ (তোমাদের নিয়ে যাবেন)
তুমি কি লক্ষ্য করনা যে, আল্লাহ আকাশমন্ডলী ও পৃথিবী যথাবিধি সৃষ্টি করেছেন? তিনি ইচ্ছা করলে তোমাদের অস্তিত্ব বিলোপ করতে পারেন এবং এক নতুন সৃষ্টি অস্তিত্বে আনতে পারেন। - সূরা আল-হাজ্জ ২২:১৫ - يُذْهِبَنَّ (দূর করতে পারবে)
যে মনে করে, আল্লাহ কখনই দুনিয়া ও আখিরাতে সাহায্য করবেননা, সে আকাশের দিকে রজ্জু প্রলম্বিত করুক এবং এরপর কেটে দিক; অতঃপর দেখুক তার প্রচেষ্টা তাঁর আক্রোশের হেতু দূর করে কি… - সূরা আল-আহযাব ৩৩:৩৩ - لِيُذْهِبَ (যাতে দূর করে দেন)
এবং তোমরা স্বগৃহে অবস্থান করবে; প্রাচীন জাহেলী যুগের মত নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবেনা। তোমরা সালাত কায়েম করবে ও যাকাত প্রদান করবে এবং আল্লাহ ও তাঁর রাসূলের অনুগত… - সূরা ফাত্বির ৩৫:১৬ - يُذْهِبْكُمْ (তোমাদেরকে বিলোপ করতে পারেন)
তিনি ইচ্ছা করলে তোমাদেরকে অপসারণ করতে পারেন এবং এক নূতন সৃষ্টি আনয়ন করতে পারেন। - সূরা ফাত্বির ৩৫:৩৪ - أَذْهَبَ (দূর করেছেন)
এবং তারা বলবেঃ প্রশংসা আল্লাহর যিনি আমাদের দুঃখ দুর্দশা দূরীভূত করেছেন! আমাদের রাববতো ক্ষমাশীল, গুণগ্রাহী। - সূরা আল-আহকাফ ৪৬:২০ - أَذْهَبْتُمْ (তোমরা নিঃশেষ করেছ)
যেদিন কাফিরদেরকে জাহান্নামের সন্নিকটে উপস্থিত করা হবে সেদিন তাদেরকে বলা হবেঃ তোমরাতো পার্থিব জীবনে সুখ-সম্ভোগ ভোগ করে নিঃশেষ করেছ, সুতরাং আজ তোমাদেরকে দেয়া হবে অবমাননাকর…