শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › شُعَيْبٌ
شُعَيْبٌ - শব্দের অর্থ: শু'আইব
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-আ'রাফ ৭:৮৫ - شُعَيْبًۭا ۗ (শুয়াইবকে)
আর আমি মাদইয়ানবাসীদের কাছে তাদেরই ভাই শু‘আইবকে পাঠিয়েছিলাম। সে বললঃ হে আমার সম্প্রদায়! তোমরা একমাত্র আল্লাহর ইবাদাত কর, তিনি ছাড়া তোমাদের আর কোন মা‘বূদ নেই। তোমাদের রবের… - সূরা আল-আ'রাফ ৭:৮৮ - يَـٰشُعَيْبُ (হে শুয়াইব)
আর তার সম্প্রদায়ের দাম্ভিক ও অহংকারী প্রধানরা বলেছিলঃ হে শু‘আইব! আমরা অবশ্যই তোমাকে, তোমার সংগী সাথী মু’মিনদেরকে আমাদের জনপদ হতে বহিস্কার করব অথবা তোমরা আমাদের… - সূরা আল-আ'রাফ ৭:৯০ - شُعَيْبًا (শুয়াইবের)
আর তাদের সম্প্রদায়ের কাফির সর্দাররা বললঃ তোমরা যদি শু‘আইবকে অনুসরণ কর তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। - সূরা আল-আ'রাফ ৭:৯২ - شُعَيْبًۭا (শুয়াইবকে)
অবস্থা দেখে মনে হল, যারা শু‘আইবকে মিথ্যা প্রতিপন্ন করেছিল তারা যেন কখনও সেখানে বসবাস করেনি, শু‘আইবকে মিথ্যা প্রতিপন্নকারী লোকেরাই শেষ পর্যন্ত ধ্বংস হয়ে গিয়েছিল। - সূরা আল-আ'রাফ ৭:৯২ - شُعَيْبًۭا (শুয়াইবকে)
অবস্থা দেখে মনে হল, যারা শু‘আইবকে মিথ্যা প্রতিপন্ন করেছিল তারা যেন কখনও সেখানে বসবাস করেনি, শু‘আইবকে মিথ্যা প্রতিপন্নকারী লোকেরাই শেষ পর্যন্ত ধ্বংস হয়ে গিয়েছিল। - সূরা হুদ ১১:৮৪ - شُعَيْبًۭا ۚ (শুআয়বকে (পাঠিয়েছিলাম))
আর আমি মাদইয়ানের (অধিবাসীদের) প্রতি তাদের ভাই শু‘আইবকে প্রেরণ করলাম। সে বললঃ হে আমার কাওম! তোমরা আল্লাহর ইবাদাত কর, তিনি ছাড়া আর কেহ তোমাদের ইলাহ নেই; আর তোমরা পরিমাপে ও… - সূরা হুদ ১১:৮৭ - يَـٰشُعَيْبُ (হে শুআইব)
তারা বললঃ হে শু‘আইব! তোমার ধর্মনিষ্ঠা কি তোমাকে এই শিক্ষা দিচ্ছে যে, আমরা ঐ সব উপাস্য বর্জন করি যাদের উপাসনা আমাদের পিতৃ-পুরুষরা করে আসছে? অথবা এটা বর্জন করতে বল যে… - সূরা হুদ ১১:৯১ - يَـٰشُعَيْبُ (হে শুআইব)
তারা বললঃ হে শু‘আইব! তোমার বর্ণিত অনেক কথা আমাদের বুঝে আসেনা এবং আমরা নিজেদের মধ্যে তোমাকে দুর্বল দেখছি, আর যদি তোমার প্রতি তোমার স্বজনবর্গের লক্ষ্য না থাকতো তাহলে আমরা… - সূরা হুদ ১১:৯৪ - شُعَيْبًۭا (শুআইবকে)
(আল্লাহ বলেন) আর যখন আমার হুকুম এসে পৌঁছল তখন আমি মুক্তি দিলাম শু‘আইবকে, আর যারা তার সাথে ঈমানদার ছিল তাদেরকে নিজ রাহমাতে এবং ঐ যালিমদেরকে আক্রমণ করল এক বিকট গর্জন… - সূরা আশ-শু'আরা ২৬:১৭৭ - شُعَيْبٌ (শু'আইব)
যখন শু‘আইব তাদেরকে বলেছিলঃ তোমরা কি সাবধান হবেনা? - সূরা আল-'আনকাবূত ২৯:৩৬ - شُعَيْبًۭا (শুয়াইবকে (আমরা প্রেরণ করি))
আমি মাদইয়ানবাসীদের প্রতি তাদের ভাই শুআ’ইবকে পাঠিয়েছিলাম। সে বলেছিলঃ হে আমার সম্প্রদায়! তোমরা আল্লাহর ইবাদাত কর, শেষ দিনকে ভয় কর এবং পৃথিবীতে বিপর্যয় ঘটিওনা।