শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › خَطِيٓـَٔةً
خَطِيٓـَٔةً - শব্দের অর্থ: অন্যায়
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-বাকারাহ ২:৫৮ - خَطَـٰيَـٰكُمْ ۚ (তোমাদের ত্রুটিগুলোকে)
এবং যখন আমি বললামঃ তোমরা এই নগরে প্রবেশ কর, অতঃপর যা ইচ্ছা স্বচ্ছন্দে আহার কর এবং সাজদাহবনতভাবে দ্বারে প্রবেশ কর এবং তোমরা বলঃ আমরা ক্ষমা প্রার্থনা করছি, তাহলে আমি… - সূরা আল-বাকারাহ ২:৮১ - خَطِيٓـَٔتُهُۥ (তার পাপসমূহ)
হ্যাঁ, যারা অনিষ্ট অর্জন করেছে এবং স্বীয় পাপের দ্বারা পরিবেষ্টিত হয়েছে তারাই অগ্নিবাসী, সেখানে তারা সদা অবস্থান করবে। - সূরা আন-নিসা ৪:১১২ - خَطِيٓـَٔةً (অন্যায়)
আর যে কেহ অপরাধ অথবা পাপ অর্জন করে, অতঃপর ওটা নিরপরাধীর প্রতি আরোপ করে, তাহলে সে নিজেই সেই অপরাধ ও প্রকাশ্য পাপ বহন করবে। - সূরা আল-আ'রাফ ৭:১৬১ - خَطِيٓـَٔـٰتِكُمْ ۚ (পাপসমূহকে তোমাদের)
যখন আমি তাদেরকে বলেছিলামঃ এই (বাইতুল মুকাদ্দাস ও তৎসংশ্লিষ্ট) জনপদে বসবাস কর এবং যা ইচ্ছা আহার কর, আর তোমরা বলঃ (হে রাব্ব!) ক্ষমা চাই, আর দ্বারদেশ দিয়ে নত শিরে প্রবেশ… - সূরা ত্ব-হা ২০:৭৩ - خَطَـٰيَـٰنَا (আমাদের পাপসমূহকে)
আমরা আমাদের রবের প্রতি ঈমান এনেছি যাতে তিনি ক্ষমা করেন আমাদের অপরাধ এবং তুমি আমাদেরকে যাদু করতে বাধ্য করেছ তা; আর আল্লাহ শ্রেষ্ঠ ও স্থায়ী। - সূরা আশ-শু'আরা ২৬:৫১ - خَطَـٰيَـٰنَآ (ভুলক্রটিগুলোকে আমাদের)
আমরা আশা করি যে, আমাদের রাব্ব আমাদের অপরাধ ক্ষমা করবেন, কারণ আমরা মু’মিনদের মধ্যে অগ্রণী। - সূরা আশ-শু'আরা ২৬:৮২ - خَطِيٓـَٔتِى (আমার ভুলত্রুটি)
এবং আশা করি, তিনি কিয়ামাত দিবসে আমার অপরাধসমূহ ক্ষমা করে দিবেন। - সূরা আল-'আনকাবূত ২৯:১২ - خَطَـٰيَـٰكُمْ (ত্রুটিগুলোর (পাপরাশিকে)তোমাদের)
কাফিরেরা মু’মিনদেরকে বলেঃ ‘আমাদের পথ অনুসরণ কর, আমরা তোমাদের পাপভার বহন করব।’ কিন্তু তারাতো তাদের পাপভারের কিছুই বহন করবেনা। তারা অবশ্যই মিথ্যাবাদী। - সূরা আল-'আনকাবূত ২৯:১২ - خَطَـٰيَـٰهُم (ত্রুটিগুলোর (পাপরাশিকে)তোমাদের)
কাফিরেরা মু’মিনদেরকে বলেঃ ‘আমাদের পথ অনুসরণ কর, আমরা তোমাদের পাপভার বহন করব।’ কিন্তু তারাতো তাদের পাপভারের কিছুই বহন করবেনা। তারা অবশ্যই মিথ্যাবাদী। - সূরা নুহ ৭১:২৫ - خَطِيٓـَٔـٰتِهِمْ (তাদের অপরাধসমূহের)
তাদের অপরাধের জন্য তাদেরকে নিমজ্জিত করা হয়েছিল এবং পরে তাদেরকে দাখিল করা হয়েছিল আগুনে, অতঃপর তারা কেহকেও আল্লাহর মুকাবিলায় পায়নি সাহায্যকারী।