শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › مَوْعِظَةٌۭ
مَوْعِظَةٌۭ - শব্দের অর্থ: উপদেশ
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-বাকারাহ ২:৬৬ - وَمَوْعِظَةًۭ (এবং উপদেশ)
অনন্তর আমি এটা তাদের সমসাময়িক ও তাদের পরবর্তীদের জন্য দৃষ্টান্ত এবং ধর্মভীরুগণের জন্য উপদেশ স্বরূপ করেছিলাম। - সূরা আল-বাকারাহ ২:২৭৫ - مَوْعِظَةٌۭ (উপদেশ)
যারা সুদ ভক্ষণ করে তারা শাইতানের স্পর্শে মোহাভিভূত ব্যক্তির অনুরূপ কিয়ামাত দিবসে দন্ডায়মান হবে; এর কারণ এই যে, তারা বলে, ব্যবসা সুদের অনুরূপ বৈ তো নয়; অথচ আল্লাহ তা‘আলা… - সূরা আল-'ইমরান ৩:১৩৮ - وَمَوْعِظَةٌۭ (ও উপদেশ)
এটা মানবমন্ডলীর জন্য বিবরণ এবং আল্লাহভীরুগণের জন্য পথ প্রদর্শন ও উপদেশ। - সূরা আল-মায়িদাহ ৫:৪৬ - وَمَوْعِظَةًۭ (ও উপদেশ)
আর আমি তাদের পর ঈসা ইবনে মারইয়ামকে এই অবস্থায় প্রেরণ করেছিলাম, সে তার পূর্ববর্তী কিতাবের অর্থাৎ তাওরাতের সত্যায়নকারী ছিল এবং আমি তাকে ইঞ্জীল প্রদান করেছি, যাতে হিদায়াত… - সূরা আল-আ'রাফ ৭:১৪৫ - مَّوْعِظَةًۭ (উপদেশ)
অতঃপর আমি তার জন্য ফলকের উপর সর্ব বিষয়ের উপদেশ এবং সর্ব বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা লিখে দিয়েছি, (অতঃপর তাকে বললাম) এই হিদায়াতকে দৃঢ় হস্তে শক্তভাবে গ্রহণ কর এবং তোমার… - সূরা ইউনুস ১০:৫৭ - مَّوْعِظَةٌۭ (উপদেশ)
(হে মানব জাতি!) তোমাদের কাছে তোমাদের রবের তরফ হতে এমন বিষয় সমাগত হয়েছে যা হচ্ছে নাসীহাত এবং অন্তরসমূহের সকল রোগের আরোগ্যকারী, আর মু’মিনদের জন্য ওটা পথ প্রদর্শক ও রাহমাত। - সূরা হুদ ১১:১২০ - وَمَوْعِظَةٌۭ (এবং উপদেশ)
রাসূলদের ঐ সব বৃত্তান্ত আমি তোমার কাছে বর্ণনা করছি, যদ্দারা আমি তোমার চিত্তকে দৃঢ় করি। এর মাধ্যমে তোমার কাছে এসেছে সত্য এবং মু’মিনদের জন্য এসেছে উপদেশ ও সাবধানবাণী। - সূরা আন্-নাহল ১৬:১২৫ - وَٱلْمَوْعِظَةِ (ও উপদেশ)
তুমি মানুষকে তোমার রবের পথে আহবান কর হিকমাত ও সদুপদেশ দ্বারা এবং তাদের সাথে আলোচনা কর সুন্দরভাবে। তোমার রাব্ব ভাল করেই জানেন কে তাঁর পথ ছেড়ে বিপথগামী এবং কে সৎ পথে আছে। - সূরা আন্-নূর ২৪:৩৪ - وَمَوْعِظَةًۭ (ও উপদেশ)
আমি তোমাদের নিকট অবতীর্ণ করেছি সুস্পষ্ট আয়াত, তোমাদের পূর্ববর্তীদের দৃষ্টান্ত এবং মুত্তাকীদের জন্য উপদেশ।