শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › عِوَجَا
عِوَجَا - শব্দের অর্থ: কোনো বক্রতা
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-'ইমরান ৩:৯৯ - عِوَجًۭا (বক্রতা)
হে গ্রন্থপ্রাপ্তরা! যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করেছে তার মধ্যে কুটিলতার কামনায় কেন তোমরা তাকে আল্লাহর পথে রোধ করছো, অথচ তোমরা এ পথের সত্যতা প্রত্যক্ষ করছ এবং তোমরাই… - সূরা আল-আ'রাফ ৭:৪৫ - عِوَجًۭا (বক্রতা)
যারা আল্লাহর পথে চলতে (মানুষকে) বাধা দিত এবং তাতে বক্রতা অনুসন্ধান করত তারা পরকালকেও অস্বীকার করত। - সূরা আল-আ'রাফ ৭:৮৬ - عِوَجًۭا ۚ (বক্রতা)
আর (জীবনের) প্রতিটি পথে এমনিভাবে দস্যি হয়ে যেওনা যে, ঈমানদার লোকদেরকে ভয়ভীতি প্রদর্শন ও আল্লাহর পথ হতে বিরত রাখতে থাকবে এবং সহজ সরল পথকে বক্র করায় ব্যস্ত থাকবে। ঐ… - সূরা হুদ ১১:১৯ - عِوَجًۭا (দোষত্রুটি/বক্রতা)
যারা অপরকে আল্লাহর পথ হতে নিবৃত্ত রাখত এবং ওতে বক্রতা বের করার চেষ্টায় লিপ্ত থাকত; আর তারাতো আখিরাতেও অমান্যকারী। - সূরা ইবরাহীম ১৪:৩ - عِوَجًا ۚ (বাঁকা)
যারা পার্থিব জীবনকে পরকালিন জীবনের উপর প্রাধান্য দেয়, মানুষকে নিবৃত্ত করে আল্লাহর পথ হতে এবং তা (আল্লাহর পথ) বক্র করতে চায়; তারাইতো ঘোর বিভ্রান্তিতে রয়েছে। - সূরা আল-কাহফ ১৮:১ - عِوَجَاۜ (কোনো বক্রতা)
সমস্ত প্রশংসা আল্লাহরই যিনি তাঁর দাসের প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন এবং এতে তিনি অসঙ্গতি রাখেননি। - সূরা ত্ব-হা ২০:১০৭ - عِوَجًۭا (বাঁকা)
যাতে তুমি বক্রতা ও উচ্চতা দেখবেনা। - সূরা ত্ব-হা ২০:১০৮ - عِوَجَ (বক্রতা)
সেদিন তারা আহবানকারীর অনুসরণ করবে, এ ব্যাপারে এদিক ওদিক করতে পারবেনা; দয়াময়ের সামনে সব শব্দ স্তদ্ধ হয়ে যাবে; সুতরাং মৃদু পদধ্বনি ছাড়া তুমি কিছুই শুনতে পাবেনা। - সূরা আয-যুমার ৩৯:২৮ - عِوَجٍۢ (বক্রতা বিশিষ্ট)
আরাবী ভাষার এই কুরআন বক্রতামুক্ত, যাতে মানুষ সাবধানতা অবলম্বন করে।