শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › ءَاتِى
ءَاتِى - শব্দের অর্থ: উপস্থিত হবে
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-আন'আম ৬:১৩৪ - لَـَٔاتٍۢ ۖ (অবশ্যই আসবে)
তোমাদের নিকট যে বিষয় সম্পর্কে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা অবশ্যম্ভাবী, তোমরা আল্লাহকে অক্ষম ও দুর্বল করতে পারবেনা। - সূরা হুদ ১১:৭৬ - ءَاتِيهِمْ (তাদের উপর অাসবে)
হে ইবরাহীম! এ কথা ছেড়ে দাও, তোমার রবের আদেশ এসে গেছে এবং তাদের উপর এমন এক শাস্তি আসছে যা কিছুতেই প্রতিহত করার নয়। - সূরা আল-হিজর ১৫:৮৫ - لَـَٔاتِيَةٌۭ ۖ (অবশ্যই আসবে)
আকাশসমূহ ও পৃথিবী এবং এ দু’য়ের অন্তবর্তী কোন কিছুই আমি অযথা সৃষ্টি করিনি; এবং কিয়ামাত অবশ্যম্ভাবী; সুতরাং তুমি পরম সৌজন্যের সাথে তাদেরকে ক্ষমা কর। - সূরা মারইয়াম ১৯:৯৩ - ءَاتِى (উপস্থিত হবে)
আকাশসমূহ ও পৃথিবীতে এমন কেহ নেই যে দয়াময়ের নিকট উপস্থিত হবেনা বান্দা রূপে। - সূরা মারইয়াম ১৯:৯৫ - ءَاتِيهِ (তাঁর কাছে আসবে)
এবং কিয়ামাত দিবসে তাদের সকলেই তাঁর নিকট আসবে একাকী অবস্থায়। - সূরা ত্ব-হা ২০:১৫ - ءَاتِيَةٌ (আসবেই)
কিয়ামাত অবশ্যম্ভাবী, আমি এটা গোপন রাখতে চাই যাতে প্রত্যেকেই নিজ কর্মানুযায়ী ফল লাভ করতে পারে। - সূরা আল-হাজ্জ ২২:৭ - ءَاتِيَةٌۭ (অবশ্যম্ভাবী)
আর কিয়ামাত অবশ্যম্ভাবী, এতে কোন সন্দেহ নেই এবং কাবরে যারা আছে তাদেরকে আল্লাহ নিশ্চয়ই পুনরুত্থিত করবেন। - সূরা আল-'আনকাবূত ২৯:৫ - لَـَٔاتٍۢ ۚ (অবশ্যই আসবে)
যে আল্লাহর সাথে সাক্ষাৎ কামনা করে সে জেনে রাখুক যে, আল্লাহর নির্ধারিত কাল আসবেই। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। - সূরা আল-মু'মিন বা গাফির ৪০:৫৯ - لَـَٔاتِيَةٌۭ (আসবে অবশ্যই)
কিয়ামাত অবশ্যম্ভাবী, এতে কোন সন্দেহ নেই, কিন্তু অধিকাংশ লোক বিশ্বাস করেনা।