শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › ٱلْإِنسَـٰنُ
ٱلْإِنسَـٰنُ - শব্দের অর্থ: মানুষ
যেসব আয়াতে এসেছে (প্রথম ১২টি)
- সূরা আল-বাকারাহ ২:৬০ - أُنَاسٍۢ ((গোত্রের) মানুষ)
এবং যখন মূসা স্বীয় সম্প্রদায়ের জন্য পানি প্রার্থনা করেছিল তখন আমি বলেছিলামঃ তুমি স্বীয় লাঠি দ্বারা প্রস্তরে আঘাত কর, অনন্তর তা হতে দ্বাদশ প্রস্রবন বিনিঃসৃত হল… - সূরা আন-নিসা ৪:২৮ - ٱلْإِنسَـٰنُ (মানুষকে)
আল্লাহ তোমাদের বোঝা লঘু করতে চান যেহেতু মানুষ দুর্বল (রূপে) সৃষ্ট হয়েছে। - সূরা আল-আ'রাফ ৭:৮২ - أُنَاسٌۭ ((এমন) লোক)
তার জাতির লোকদের এটা ছাড়া আর কোন জবাবই ছিলনা যে, এদের তোমাদের জনপদ থেকে বের করে দাও, এরা নিজেদেরকে বড় পবিত্র রাখতে চায়। - সূরা আল-আ'রাফ ৭:১৬০ - أُنَاسٍۢ ((গোত্রের) মানুষ)
আমি বানী ইসরাঈলকে দ্বাদশ গোত্রে বিভক্ত করেছি। মূসার সম্প্রদায়ের লোকেরা যখন তার কাছে পানির দাবী জানাল, তখন আমি মূসার কাছে প্রত্যাদেশ পাঠালাম - তোমার লাঠি দ্বারা পাথরে… - সূরা ইউনুস ১০:১২ - ٱلْإِنسَـٰنَ (মানুষকে)
আর যখন মানুষকে কোন ক্লেশ স্পর্শ করে তখন আমাকে ডাকতে থাকে শুয়ে, বসে এবং দাঁড়িয়েও; অতঃপর যখন আমি তার সেই কষ্ট দূর করে দিই তখন সে নিজের পূর্বাবস্থায় ফিরে আসে। যে কষ্ট তাকে… - সূরা হুদ ১১:৯ - ٱلْإِنسَـٰنَ (মানুষকে)
আমি যদি মানুষকে আমার পক্ষ হতে করুণার স্বাদ গ্রহণ করাই, অতঃপর তার রাশ টেনে ধরি তাহলে সে নিরাশ ও অকৃতজ্ঞ হয়ে যায়। - সূরা ইউসুফ ১২:৫ - لِلْإِنسَـٰنِ (মানুষের জন্যে)
সে বললঃ হে আমার পুত্র! তোমার স্বপ্নের বৃত্তান্ত তোমার ভাইদের নিকট বর্ণনা করনা; করলে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে; শাইতানতো মানুষের প্রকাশ্য শত্রু। - সূরা ইবরাহীম ১৪:৩৪ - ٱلْإِنسَـٰنَ (মানুষ)
আর তিনি তোমাদেরকে দিয়েছেন তোমরা তাঁর নিকট যা কিছু চেয়েছ; তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করলে ওর সংখ্যা নির্ণয় করতে পারবেনা; মানুষ অবশ্যই অতিমাত্রায় যালিম, অকৃতজ্ঞ। - সূরা আল-হিজর ১৫:২৬ - ٱلْإِنسَـٰنَ (মানুষকে)
আমিতো মানুষকে সৃষ্টি করেছি ছাঁচে ঢালা শুষ্ক ঠনঠনে মাটি হতে। - সূরা আন্-নাহল ১৬:৪ - ٱلْإِنسَـٰنَ (মানুষকে)
তিনি শুক্র হতে মানুষ সৃষ্টি করেছেন। অথচ দেখ, সে প্রকাশ্য বিতন্ডাকারী। - সূরা বানী ইসরাঈল ১৭:১১ - ٱلْإِنسَـٰنُ (মানুষ)
মানুষ যেভাবে কল্যাণ কামনা করে সেভাবেই অকল্যাণ কামনা করে। মানুষতো অতি ত্বরাপ্রবণ। - সূরা বানী ইসরাঈল ১৭:১১ - ٱلْإِنسَـٰنُ (মানুষ)
মানুষ যেভাবে কল্যাণ কামনা করে সেভাবেই অকল্যাণ কামনা করে। মানুষতো অতি ত্বরাপ্রবণ।