শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › مَّغْفِرَةٌۭ
مَّغْفِرَةٌۭ - শব্দের অর্থ: ক্ষমা
যেসব আয়াতে এসেছে (প্রথম ১২টি)
- সূরা আল-বাকারাহ ২:১৭৫ - بِٱلْمَغْفِرَةِ ۚ (ক্ষমার পরিবর্তে)
ওরাই সুপথের বিনিময়ে কুপথ এবং ক্ষমার পরিবর্তে শাস্তি ক্রয় করেছে, অতঃপর জাহান্নামের আগুন কিরূপে সহ্য করবে? - সূরা আল-বাকারাহ ২:২২১ - وَٱلْمَغْفِرَةِ (ও ক্ষমার)
এবং মুশরিক নারীকে ঈমান না আনা পর্যন্ত তোমরা বিয়ে করনা এবং নিশ্চয়ই মু’মিন কৃতদাসী মুশরিক মহিলা অপেক্ষা উত্তম যদিও সে তোমাদেরকে মোহিত করে; এবং অংশীবাদীরা বিশ্বাস স্থাপন না… - সূরা আল-বাকারাহ ২:২৬৩ - وَمَغْفِرَةٌ (ও ক্ষমা)
যে দানের পশ্চাতে থাকে ক্লেশ, সেই দান অপেক্ষা উত্তম বাক্য ও ক্ষমাই উৎকৃষ্ট এবং আল্লাহ মহা সম্পদশালী, সহিষ্ণু। - সূরা আল-বাকারাহ ২:২৬৮ - مَّغْفِرَةًۭ (ক্ষমার)
শাইতান তোমাদেরকে অভাবের ভীতি প্রদর্শন করে এবং তোমাদেরকে অশ্লীলতার আদেশ করে এবং আল্লাহ তোমাদেরকে তাঁর নিকট হতে ক্ষমা ও দয়ার অংগীকার করেন। আল্লাহ হচ্ছেন বিপুল দাতা… - সূরা আল-'ইমরান ৩:১৩৩ - مَغْفِرَةٍۢ (ক্ষমার)
তোমরা স্বীয় রবের ক্ষমা ও জান্নাতের দিকে ধাবিত হও, যার প্রসারতা নভোমন্ডল ও ভূমন্ডল সদৃশ, ওটা ধর্মভীরুদের জন্য নির্মিত হয়েছে। - সূরা আল-'ইমরান ৩:১৩৬ - مَّغْفِرَةٌۭ (ক্ষমা)
তাদের পুরস্কার হবে তাদের রবের নিকট হতে মার্জনা এবং এমন উদ্যানসমূহ যেগুলির তলদেশ দিয়ে স্রোতস্বিনীসমূহ প্রবাহিত থাকবে, তন্মধ্যে তারা সদা অবস্থান করবে, এবং কর্মীদের জন্য কি… - সূরা আল-'ইমরান ৩:১৫৭ - لَمَغْفِرَةٌۭ (ক্ষমা অবশ্যই)
আর যদি তোমরা আল্লাহর পথে নিহত অথবা মৃত্যুমুখে পতিত হও তাহলে আল্লাহর নিকট হতেই ক্ষমা রয়েছে এবং তারা যা সঞ্চয় করেছে তদপেক্ষা তাঁর করুণা শ্রেষ্ঠতর। - সূরা আন-নিসা ৪:৯৬ - وَمَغْفِرَةًۭ (ও ক্ষমা)
স্বীয় সন্নিধান হতে পদমর্যাদা, ক্ষমা ও করুনা (দ্বারা গৌরবান্বিত করেছেন) এবং আল্লাহ ক্ষমাশীল, করুণাময়। - সূরা আল-মায়িদাহ ৫:৯ - مَّغْفِرَةٌۭ (ক্ষমা)
যারা ঈমান এনেছে ও ভাল কাজ করেছে তাদেরকে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে, তাদের জন্য ক্ষমা ও মহান পুরস্কার রয়েছে। - সূরা আল-আনফাল ৮:৪ - وَمَغْفِرَةٌۭ (ও ক্ষমা)
এরাই সত্যিকারের ঈমানদার, এদের জন্য রয়েছে তাদের রবের সন্নিধানে উচ্চ পদসমূহ, আরও রয়েছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা। - সূরা আল-আনফাল ৮:৭৪ - مَّغْفِرَةٌۭ (ক্ষমা)
যারা ঈমান এনেছে, (দীনের জন্য) হিজরাত করেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে, আর যারা (মু’মিনদেরকে) আশ্রয় দিয়েছে এবং যাবতীয় সাহায্য সহানুভূতি প্রকাশ করেছে, তারাই হল প্রকৃত… - সূরা হুদ ১১:১১ - مَّغْفِرَةٌۭ (ক্ষমা)
কিন্তু যারা ধৈর্য ধারণ করে ও ভাল কাজ করে এমন লোকদের জন্য রয়েছে ক্ষমা এবং বিরাট প্রতিদান।