শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › كَيْدُ
كَيْدُ - শব্দের অর্থ: কলাকৌশল
যেসব আয়াতে এসেছে (প্রথম ১২টি)
- সূরা আল-'ইমরান ৩:১২০ - كَيْدُهُمْ (তাদের চক্রান্ত)
যদি তোমাদেরকে কল্যাণ স্পর্শ করে তাহলে তারা অসন্তষ্ট হয়; আর যদি অমঙ্গল উপস্থিত হয় তখন তারা আনন্দিত হয়ে থাকে, এবং যদি তোমরা ধৈর্য ধারণ কর ও সংযমী হও তাহলে তাদের চক্রান্ত… - সূরা আন-নিসা ৪:৭৬ - كَيْدَ (কৌশল)
যারা বিশ্বাস স্থাপন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা কাফির তারা শাইতানের পক্ষে যুদ্ধ করে; সুতরাং তোমরা শাইতানের বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ কর; নিশ্চয়ই শাইতানের… - সূরা আল-আ'রাফ ৭:১৮৩ - كَيْدِى (আমার কৌশল)
আমি তাদেরকে অবকাশ দিচ্ছি, নিশ্চয়ই আমার কৌশল অতি শক্ত। - সূরা আল-আনফাল ৮:১৮ - كَيْدِ (কৌশল)
আর এমনিভাবেই আল্লাহ কাফিরদের চক্রান্ত দুর্বল ও নস্যাৎ করে থাকেন। - সূরা ইউসুফ ১২:৫ - كَيْدًا ۖ ((বড়) চক্রান্ত)
সে বললঃ হে আমার পুত্র! তোমার স্বপ্নের বৃত্তান্ত তোমার ভাইদের নিকট বর্ণনা করনা; করলে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে; শাইতানতো মানুষের প্রকাশ্য শত্রু। - সূরা ইউসুফ ১২:২৮ - كَيْدِكُنَّ ۖ (তোমাদের (অর্থাৎ নারীদের) ছলনা)
সুতরাং গৃহস্বামী যখন দেখল যে, তার জামা পিছন দিক হতে ছিন্ন করা হয়েছে তখন সে বললঃ ভীষণ তোমাদের ছলনা। - সূরা ইউসুফ ১২:২৮ - كَيْدَكُنَّ (তোমাদের ছলনা)
সুতরাং গৃহস্বামী যখন দেখল যে, তার জামা পিছন দিক হতে ছিন্ন করা হয়েছে তখন সে বললঃ ভীষণ তোমাদের ছলনা। - সূরা ইউসুফ ১২:৩৩ - كَيْدَهُنَّ (তাদের ছলনা (তাহ'লে হয়তো))
ইউসুফ বললঃ হে আমার রাব্ব! এই নারীরা আমাকে যার প্রতি আহবান করছে তা অপেক্ষা কারাগার আমার কাছে অধিক প্রিয়। আপনি যদি আমাকে ওদের ছলনা হতে রক্ষা না করেন তাহলে ওদের প্রতি… - সূরা ইউসুফ ১২:৩৪ - كَيْدَهُنَّ ۚ (তাদের ছলনা)
অতঃপর তার রাব্ব তার আহবানে সাড়া দিলেন এবং তাদের ছলনা হতে রক্ষা করলেন, তিনিতো সর্বশ্রোতা, সর্বজ্ঞ। - সূরা ইউসুফ ১২:৫০ - بِكَيْدِهِنَّ (সম্বন্ধে তাদের ছলনা)
বাদশাহ বললঃ তোমরা ইউসুফকে আমার কাছে নিয়ে এসো। যখন দূত তার কাছে উপস্থিত হল তখন সে বললঃ তুমি তোমার প্রভুর কাছে ফিরে যাও এবং তাকে জিজ্ঞেস করঃ যে নারীরা তাদের হাত কেটে… - সূরা ইউসুফ ১২:৫২ - كَيْدَ (ষড়যন্ত্র)
সে বললঃ আমি এটা বলেছিলাম যাতে সে জানতে পারে যে, তার অনুপস্থিতিতে আমি তার প্রতি বিশ্বাসঘাতকতা করিনি এবং আল্লাহ বিশ্বাস ঘাতকদের ষড়যন্ত্র সফল করেননা। - সূরা ত্ব-হা ২০:৬০ - كَيْدَهُۥ (তার কলাকৌশল)
অতঃপর ফির‘আউন উঠে গেল এবং তার কৌশলসমূহ একত্রিত করল ও অতঃপর ফিরে এলো।