শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › يُجَـٰدِلُ
يُجَـٰدِلُ - শব্দের অর্থ: তর্ক করে
যেসব আয়াতে এসেছে (প্রথম ১২টি)
- সূরা আন-নিসা ৪:১০৭ - تُجَـٰدِلْ (তুমি বিসম্বাদ করো)
এবং যারা স্বীয় জীবনের প্রতি বিশ্বাসঘাতকতা করে, তুমি তাদের পক্ষে বির্তক করনা; নিশ্চয়ই আল্লাহ বিশ্বাসঘাতক পাপীকে ভালবাসেননা। - সূরা আন-নিসা ৪:১০৯ - جَـٰدَلْتُمْ (তোমরা ঝগড়া করেছ)
সাবধান! তোমরাই ঐ লোক যারা ওদের পক্ষ হতে পার্থিব জীবন সম্বন্ধে বিতর্ক করছ; কিন্তু কিয়ামাত দিবসে তাদের পক্ষ হতে কে আল্লাহর সাথে বিতর্ক করবে এবং কে তাদের কার্য সম্পাদনকারী… - সূরা আন-নিসা ৪:১০৯ - يُجَـٰدِلُ (ঝগড়া করবে)
সাবধান! তোমরাই ঐ লোক যারা ওদের পক্ষ হতে পার্থিব জীবন সম্বন্ধে বিতর্ক করছ; কিন্তু কিয়ামাত দিবসে তাদের পক্ষ হতে কে আল্লাহর সাথে বিতর্ক করবে এবং কে তাদের কার্য সম্পাদনকারী… - সূরা আল-আন'আম ৬:২৫ - يُجَـٰدِلُونَكَ (তোমার সাথে বিতর্ক করে)
তাদের মধ্যে এমন লোকও রয়েছে যারা মনোযোগ সহকারে কান লাগিয়ে তোমার কথা শুনে থাকে, (অথচ গ্রহণ করেনা) তোমার কথা যাতে তারা ভাল রূপে বুঝতে না পারে সেজন্য আমি তাদের অন্তরের উপর… - সূরা আল-আন'আম ৬:১২১ - لِيُجَـٰدِلُوكُمْ ۖ (যেন তারা ঝগড়া করে তোমাদের (সাথে))
আর যে জন্তু যবাহ করার সময় আল্লাহর নাম উচ্চারণ করা হয়না তা তোমরা আহার করনা। কেননা এটা গর্হিত বস্তু, শাইতানরা নিজেদের সঙ্গী সাথীদের মনে নানা প্রকার সন্দেহ ও প্রশ্ন সৃষ্টি… - সূরা আল-আ'রাফ ৭:৭১ - أَتُجَـٰدِلُونَنِى (কি আমার সাথে তোমরা বিতর্ক করছো)
সে বললঃ তোমাদের রবের শাস্তি ও ক্রোধ তোমাদের উপর অবধারিত হয়ে আছে। তোমরা কি আমার সাথে এমন কতকগুলি নাম সম্বন্ধে বিতর্ক করছ যার নামকরণ করেছ তোমরা এবং তোমাদের বাপ দাদারা, আর… - সূরা আল-আনফাল ৮:৬ - يُجَـٰدِلُونَكَ (তোমার সাথে তারা বিতর্ক করে)
সেই যথার্থ বিষয় প্রকাশ হওয়ার পরও ওতে তারা তোমার সাথে এরূপ বিবাদ করছিল যেন কেহ তাদেরকে মৃত্যুর দিকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছে, আর তারা তা প্রত্যক্ষ করছে। - সূরা হুদ ১১:৩২ - جَـٰدَلْتَنَا (আমাদের সাথে তুমি তর্ক করেছো)
তারা বললঃ হে নূহ! তুমি আমাদের সাথে বির্তক করেছ, অনন্তর সেই বির্তক অনেক বেশি করেছ। সুতরাং যে সম্বন্ধে তুমি আমাদেরকে ভয় দেখাচ্ছ তা আমাদের সামনে আনয়ন কর, যদি তুমি সত্যবাদী… - সূরা হুদ ১১:৭৪ - يُجَـٰدِلُنَا (আমাদের সাথে সে তর্ক করতে লাগলো)
অতঃপর যখন ইবরাহীমের সেই ভয় দূর হয়ে গেল এবং সে সুসংবাদ প্রাপ্ত হল তখন আমার প্রেরিত মালাইকার সাথে লূতের কাওম সম্বন্ধে তর্ক-বিতর্ক (জোর সুপারিশ) করতে শুরু করল। - সূরা আর-রাদ ১৩:১৩ - يُجَـٰدِلُونَ (বাক-বিতন্ডা করে)
বজ্র ধ্বনি ও মালাইকা সভয়ে তাঁর সপ্রশংস মহিমা ও পবিত্রতা ঘোষণা করে। তিনি বজ্রপাত ঘটান এবং যাকে ইচ্ছা ওটা দ্বারা আঘাত করেন। তথাপি ওরা আল্লাহ সম্বন্ধে বিতন্ডা করে; যদিও… - সূরা আন্-নাহল ১৬:১১১ - تُجَـٰدِلُ (যুক্তি দিবে)
স্মরণ কর সেই দিনকে যেদিন আত্মপক্ষ সমর্থনে যুক্তি উপস্থিত করতে আসবে প্রত্যেক ব্যক্তি এবং প্রত্যেককে তার কৃতকর্মের পূর্ণ ফল দেয়া হবে এবং তাদের প্রতি যুলম করা হবেনা। - সূরা আন্-নাহল ১৬:১২৫ - وَجَـٰدِلْهُم (এবং তাদের যুক্তি দাও)
তুমি মানুষকে তোমার রবের পথে আহবান কর হিকমাত ও সদুপদেশ দ্বারা এবং তাদের সাথে আলোচনা কর সুন্দরভাবে। তোমার রাব্ব ভাল করেই জানেন কে তাঁর পথ ছেড়ে বিপথগামী এবং কে সৎ পথে আছে।