শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › يُورَثُ
يُورَثُ - শব্দের অর্থ: মিরাস বণ্টন করা হবে
যেসব আয়াতে এসেছে (প্রথম ১২টি)
- সূরা আন-নিসা ৪:১১ - وَوَرِثَهُۥٓ (ও তার উত্তরাধিকারী)
আল্লাহ তোমাদের সন্তানদের সম্বন্ধে তোমাদেরকে নির্দেশ দিচ্ছেনঃ এক পুত্রের জন্য দুই কন্যার অংশের তুল্য; আর যদি শুধু কন্যাগণ দুই জনের অধিক হয় তাহলে তারা মৃত ব্যক্তির… - সূরা আন-নিসা ৪:১২ - يُورَثُ (মিরাস বণ্টন করা হবে)
আর তোমাদের পত্নীগণের যদি সন্তান-সন্ততি না থাকে তাহলে তারা যা পরিত্যাগ করে যায় তা থেকে তোমাদের জন্য উহার অর্ধাংশ; কিন্তু যদি তাদের সন্তান-সন্ততি থাকে তাহলে তারা যা অসীয়াত… - সূরা আন-নিসা ৪:১৯ - تَرِثُوا۟ (তোমরা উত্তরাধিকারী হবে)
হে মু’মিনগণ! এটা তোমাদের জন্য বৈধ নয় যে, তোমরা বলপূর্বক নারীদের উত্তরাধিকারী হও; এবং প্রকাশ্য অশ্লীলতা ব্যতীত তোমরা তাদেরকে যা প্রদান করেছ উহার কিয়দংশ গ্রহণের জন্য… - সূরা আন-নিসা ৪:১৭৬ - يَرِثُهَآ (তার (অর্থাৎ মৃত বোনের) উত্তরাধিকারী হবে)
তারা তোমাদের নিকট ব্যবস্থা প্রার্থনা করছে, তুমি বলঃ আল্লাহ তোমাদেরকে পিতা-পুত্রহীন সম্বন্ধে ব্যবস্থা দান করেছেন। যদি কোন ব্যক্তি নিঃসন্তান অবস্থায় মারা যায় এবং তার ভগ্নী… - সূরা আল-আ'রাফ ৭:১০০ - يَرِثُونَ (উত্তরাধিকারী করা হয়েছে)
কোন এলাকার অধিবাসী ধ্বংস হওয়ার পর সেই এলাকার যারা উত্তরাধিকারী হয়, তাদের কাছে কি এটা প্রতীয়মান হয়নি যে, আমি ইচ্ছা করলে তাদের পাপের কারণে তাদেরকে শাস্তি দিতে পারি, আর… - সূরা আল-আ'রাফ ৭:১৬৯ - وَرِثُوا۟ ((যারা) উত্তরাধিকারী হয়েছিলো)
অতঃপর তাদের অযোগ্য উত্তরসুরীরা একের পর এক তাদের স্থলাভিষিক্ত হয় এবং তারা কিতাবেরও উত্তরাধিকারী হয়। কিন্তু তারা এই নিকৃষ্ট দুনিয়ার স্বার্থাবলী করায়ত্ত্ব করে আর বলেঃ… - সূরা মারইয়াম ১৯:৬ - يَرِثُنِى (আমার উত্তরাধিকারী হবে সে)
যে আমার উত্তরাধিকারী হবে এবং উত্তরাধিকারীত্ব পাবে ইয়াকূবের বংশের এবং হে আমার রাব্ব! তাকে করুন সন্তোষভাজন। - সূরা মারইয়াম ১৯:৬ - وَيَرِثُ (ও উত্তরাধিকারী হবে)
যে আমার উত্তরাধিকারী হবে এবং উত্তরাধিকারীত্ব পাবে ইয়াকূবের বংশের এবং হে আমার রাব্ব! তাকে করুন সন্তোষভাজন। - সূরা মারইয়াম ১৯:৪০ - نَرِثُ (উত্তরাধিকারী হবো)
চূড়ান্ত মালিকানার অধিকারী আমি, পৃথিবীর এবং ওর উপর যা আছে তাদেরও এবং তারা আমারই নিকট প্রত্যানীত হবে। - সূরা মারইয়াম ১৯:৮০ - وَنَرِثُهُۥ (এবং আমরা তার অধিকারী হবো)
সে যে বিষয়ের কথা বলে তা থাকবে আমার অধিকারে এবং সে আমার নিকট আসবে একা। - সূরা আল-আম্বিয়া ২১:১০৫ - يَرِثُهَا (তার উত্তরাধিকারী হবে)
আমি উপদেশের পর কিতাবে লিখে দিয়েছি যে, আমার যোগ্যতাসম্পন্ন বান্দারা পৃথিবীর অধিকারী হবে। - সূরা আল-মু’মিনুন ২৩:১১ - يَرِثُونَ (উত্তরাধিকারী হয়েছে)
অধিকারী হবে ফিরদাউসের, যাতে তারা বসবাস করবে চিরকাল।