শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › ٱلنُّجُومُ
ٱلنُّجُومُ - শব্দের অর্থ: তারকাসমূহ
যেসব আয়াতে এসেছে (প্রথম ১২টি)
- সূরা আল-আন'আম ৬:৯৭ - ٱلنُّجُومَ (নক্ষত্রগুলো)
আর তিনিই তোমাদের জন্য নক্ষত্ররাজিকে সৃষ্টি করেছেন, যেন তোমরা ওগুলির সাহায্যে অন্ধকারে পথের সন্ধান পেতে পার স্থল ভাগে এবং সমুদ্রে। নিশ্চয়ই আমি প্রমাণসমূহ বিশদভাবে বর্ণনা… - সূরা আল-আ'রাফ ৭:৫৪ - وَٱلنُّجُومَ (ও তারকাগুলো)
নিশ্চয়ই তোমাদের রাব্ব হচ্ছেন সেই আল্লাহ যিনি আসমান ও যমীনকে ছয় দিনে সৃষ্টি করেছেন। অতঃপর তিনি স্বীয় আরশের উপর সমাসীন হন। তিনি দিনকে রাত দ্বারা আচ্ছাদিত করেন যাতে ওরা একে… - সূরা আন্-নাহল ১৬:১২ - وَٱلنُّجُومُ (এবং তারাগুলোও)
তিনিই তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন রাত্রী, দিন, সূর্য এবং চাঁদকে। আর নক্ষত্ররাজিও অধীন হয়েছে তাঁরই আদেশে; অবশ্যই এতে বোধশক্তিসম্পন্ন সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন। - সূরা আন্-নাহল ১৬:১৬ - وَبِٱلنَّجْمِ (এবং সাহায্যে নক্ষত্রের)
আর পথ নির্ণায়ক চিহ্নসমূহও; এবং নক্ষত্রের সাহায্যেও মানুষ পথের নির্দেশ পায়। - সূরা আল-হাজ্জ ২২:১৮ - وَٱلنُّجُومُ (ও নক্ষত্রমণ্ডলী)
তুমি কি দেখনা যে, আল্লাহকে সাজদাহ করে যা কিছু আছে আকাশমন্ডলীতে ও পৃথিবীতে - সূর্য, চাঁদ, নক্ষত্রমন্ডলী, পবর্তরাজি, বৃক্ষলতা, জীব-জন্তু এবং সাজদাহ করে মানুষের মধ্যে… - সূরা আস-সাফফাত ৩৭:৮৮ - ٱلنُّجُومِ (তারকাদের)
অতঃপর সে একবার তারকারাজির দিকে একবার তাকালো। - সূরা আত-তূর ৫২:৪৯ - ٱلنُّجُومِ (তারাদের)
এবং তাঁর পবিত্রতা ঘোষণা কর রাতে ও তারকার অস্ত গমনের পর। - সূরা আন-নাজম ৫৩:১ - وَٱلنَّجْمِ (শপথ তারকার)
শপথ নক্ষত্রের, যখন ওটা হয় অস্তমিত, - সূরা আর-রহমান ৫৫:৬ - وَٱلنَّجْمُ (এবং তারকা)
‘তারকা ও বৃক্ষ উভয়ে (আল্লাহকে) সাজদাহ করে। - সূরা আল-ওয়াকিয়া ৫৬:৭৫ - ٱلنُّجُومِ (তারকা গুলোর)
আমি শপথ করছি নক্ষত্র রাজির অস্তাচলের! - সূরা আল-মুরসালাত ৭৭:৮ - ٱلنُّجُومُ (তারকাসমূহ)
যখন নক্ষত্ররাজির আলো নির্বাপিত হবে, - সূরা আত-তাকভীর ৮১:২ - ٱلنُّجُومُ (তারকাগুলো)
যখন নক্ষত্ররাজি খসে পড়বে,