শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › وَقَعَ
وَقَعَ - শব্দের অর্থ: (দায়িত্ব ভার) পড়ল
যেসব আয়াতে এসেছে
- সূরা আন-নিসা ৪:১০০ - وَقَعَ ((দায়িত্ব ভার) পড়ল)
আর যে কেহ আল্লাহর পথে দেশ ত্যাগ করে সে পৃথিবীতে বহু প্রশস্ত স্থান ও স্বচ্ছলতা প্রাপ্ত হবে। এবং যে কেহ গৃহ হতে বহির্গত হয়ে আল্লাহ ও রাসূলের উদ্দেশে দেশ ত্যাগ করে, অতঃপর… - সূরা আল-আ'রাফ ৭:৭১ - وَقَعَ (পড়েছে)
সে বললঃ তোমাদের রবের শাস্তি ও ক্রোধ তোমাদের উপর অবধারিত হয়ে আছে। তোমরা কি আমার সাথে এমন কতকগুলি নাম সম্বন্ধে বিতর্ক করছ যার নামকরণ করেছ তোমরা এবং তোমাদের বাপ দাদারা, আর… - সূরা আল-আ'রাফ ৭:১১৮ - فَوَقَعَ (ফলে প্রতিষ্ঠিত হলো)
পরিশেষে যা হক ছিল তা সত্য প্রমাণিত হল, আর তারা যা কিছু করেছিল তা বাতিল প্রতিপন্ন হল। - সূরা আল-আ'রাফ ৭:১৩৪ - وَقَعَ (সংঘটিত হতো)
তাদের উপর কোন বালা মুসীবত ও বিপদ-আপদ আপতিত হলে তারা বলতঃ হে মূসা! আমাদের পক্ষ থেকে তোমার রবের নিকট দু‘আ কর। তার সাথে তোমার যে অঙ্গীকার রয়েছে তদনুযায়ী যদি আমাদের উপর থেকে… - সূরা ইউনুস ১০:৫১ - وَقَعَ (ঘটে যাবে)
তাহলে কি ওটা যখন এসেই পড়বে, তখন ওটা বিশ্বাস করবে? (বলা হবে) হ্যাঁ, এখন মেনে নিলে। অথচ তোমরা ওর জন্য তাড়াহুড়া করছিলে। - সূরা আল-হিজর ১৫:২৯ - فَقَعُوا۟ (তোমার তখন হয়ে পড়ো)
যখন আমি তাকে সুঠাম করব এবং তাতে আমার রূহ সঞ্চার করব তখন তোমরা তার প্রতি সাজদাহবনত হও। - সূরা আল-হাজ্জ ২২:৬৫ - تَقَعَ (পতিত হয়)
তুমি কি লক্ষ্য করনি যে, আল্লাহ তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন পৃথিবীতে যা কিছু আছে তৎসমূদয়কে এবং তাঁর নির্দেশে সমুদ্রে বিচরণশীল নৌযানসমূহকে এবং তিনিই আকাশকে স্থির রাখেন… - সূরা আন্-নামাল ২৭:৮২ - وَقَعَ (এসে পড়বে)
যখন ঘোষিত শাস্তি তাদের উপর এসে যাবে তখন আমি মাটির গহবর হতে বের করব এক জীব, যা তাদের সাথে কথা বলবে; এ জন্য যে, মানুষ আমার নিদর্শনে অবিশ্বাসী। - সূরা আন্-নামাল ২৭:৮৫ - وَوَقَعَ (আর এসে পড়বে)
সীমা লংঘন হেতু তাদের উপর ঘোষিত শাস্তি এসে পড়বে; ফলে তারা কিছুই বলতে পারবেনা। - সূরা সোয়াদ ৩৮:৭২ - فَقَعُوا۟ (তোমরা তখন পড়বে)
যখন আমি ওকে সুষম করব এবং ওতে আমার সৃষ্টি রূহ সঞ্চার করব তখন তোমরা ওর প্রতি সাজদাহবনত হও। - সূরা আল-ওয়াকিয়া ৫৬:১ - وَقَعَتِ (ঘটবে)
যখন কিয়ামাত সংঘটিত হবে – - সূরা আল-হাক্বাহ ৬৯:১৫ - وَقَعَتِ (সংঘটিত হবে)
সেদিন সংঘটিত হবে মহা প্রলয়।