শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › ٱلْفَتْحُ
ٱلْفَتْحُ - শব্দের অর্থ: মীমাংসা
যেসব আয়াতে এসেছে
- সূরা আন-নিসা ৪:১৪১ - فَتْحٌۭ (বিজয়)
ওরা এমন যারা তোমাদের সম্বন্ধে প্রতীক্ষা করছে; এবং যদি তোমরা আল্লাহর পক্ষ হতে জয়লাভ কর তাহলে তারা বলেঃ আমরা কি তোমাদের সঙ্গে ছিলামনা? এবং যদি ওটা অবিশ্বাসীদের ভাগ্যে ঘটে… - সূরা আল-মায়িদাহ ৫:৫২ - بِٱلْفَتْحِ (নিয়ে বিজয় (তোমাদেরকে))
এ কারণেই যাদের অন্তরে পীড়া রয়েছে তাদেরকে তোমরা দেখেছ যে, তারা দৌড়ে দৌড়ে তাদের (কাফিরদের) মধ্যে প্রবেশ করছে, এবং তারা বলেঃ আমাদের ভয় হচ্ছে যে, আমাদের উপর কোন বিপদ এসে পড়ে… - সূরা আল-আনফাল ৮:১৯ - ٱلْفَتْحُ ۖ (মীমাংসা)
(হে কাফিরেরা!) তোমরাতো ফাইসালা চাচ্ছ, ফাইসালাতো তোমাদের সামনেই এসে গেছে। তোমরা যদি এখনও (মুসলিমদের অনিষ্ট করা হতে) বিরত থাক তাহলে তা তোমাদের পক্ষেই কল্যাণকর, আর যদি… - সূরা আশ-শু'আরা ২৬:১১৮ - فَتْحًۭا ((চূড়ান্ত) মীমাংসা)
সুতরাং আমার ও তাদের মধ্যে স্পষ্ট মীমাংসা করে দিন এবং আমাকে এবং আমার সাথে যে সব মু’মিন রয়েছে তাদেরকে রক্ষা করুন। - সূরা আস-সাজদাহ ৩২:২৮ - ٱلْفَتْحُ (মীমাংসা)
তারা জিজ্ঞেস করেঃ তোমরা যদি সত্যবাদী হও তাহলে বল, কখন হবে এই ফাইসালা? - সূরা আস-সাজদাহ ৩২:২৯ - ٱلْفَتْحِ (মীমাংসার)
বলঃ ফাইসালার দিন কাফিরদের ঈমান আনা তাদের কোন কাজে আসবেনা এবং তাদেরকে অবকাশ দেয়া হবেনা। - সূরা আল-ফাতহ ৪৮:১ - فَتْحًۭا (বিজয়)
নিশ্চয়ই আমি তোমাকে দিয়েছি সুস্পষ্ট বিজয়। - সূরা আল-ফাতহ ৪৮:১৮ - فَتْحًۭا (বিজয়ের)
মু’মিনরা যখন বৃক্ষতলে তোমার নিকট বাইআত গ্রহণ করল তখন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হলেন, তাদের অন্তরে যা ছিল তা তিনি অবগত ছিলেন; তাদেরকে তিনি দান করলেন প্রশান্তি এবং… - সূরা আল-ফাতহ ৪৮:২৭ - فَتْحًۭا (একটি বিজয়)
নিশ্চয়ই আল্লাহ তাঁর রাসূলের স্বপ্ন বাস্তবায়িত করেছেন, আল্লাহর ইচ্ছায় তোমরা অবশ্যই মাসজিদুল হারামে প্রবেশ করবে নিরাপদে - কেহ কেহ মাথা মুন্ডন করবে, কেহ কেহ কেশ কর্তন করবে… - সূরা আল-হাদীদ ৫৭:১০ - ٱلْفَتْحِ (বিজয়ের)
তোমরা আল্লাহর পথে কেন ব্যয় করবেনা? আকাশমন্ডলী ও পৃথিবীর মালিকানাতো আল্লাহরই। তোমাদের মধ্যে যারা মাক্কা বিজয়ের পূর্বে ব্যয় করেছে এবং সংগ্রাম করেছে তারা এবং পরবর্তীরা সমান… - সূরা আস-সফ ৬১:১৩ - وَفَتْحٌۭ (ও বিজয়)
আর তিনি দান করবেন তোমাদের বাঞ্ছিত আরও একটি অনুগ্রহ; আল্লাহর সাহায্য এবং আসন্ন বিজয়; মু’মিনদেরকে এর সুসংবাদ দাও। - সূরা আন-নাসর ১১০:১ - وَٱلْفَتْحُ (ও বিজয়)
যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়,