শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › إِبْلِيسُ
إِبْلِيسُ - শব্দের অর্থ: ইবলীস
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-বাকারাহ ২:৩৪ - إِبْلِيسَ (ইবলিস)
এবং যখন আমি মালাইকা/ফেরেশতাদেরকে বলেছিলাম যে, তোমরা আদমকে সাজদাহ কর, তখন ইবলীস ব্যতীত সকলে সাজদাহ করেছিল; সে অগ্রাহ্য করল ও অহংকার করল এবং কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। - সূরা আল-আ'রাফ ৭:১১ - إِبْلِيسَ (ইবলীস)
আমিই তোমাদেরকে সৃষ্টি করেছি, অতঃপর তোমাদেরকে রূপ দান করেছি, তারপর আমি মালাইকাদেরকে/ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছি - তোমরা আদমকে সাজদাহ কর। তখন ইবলীস ছাড়া সবাই সাজদাহ করল… - সূরা আল-হিজর ১৫:৩১ - إِبْلِيسَ (ইবলীস)
কিন্তু ইবলীস করলনা, সে সাজদাহকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকার করল। - সূরা আল-হিজর ১৫:৩২ - يَـٰٓإِبْلِيسُ (হে ইবলীস)
(আল্লাহ) বললেনঃ হে ইবলীস! তোর কি হল, তুই কেন সাজদাহকারীদের অন্তর্ভুক্ত হলিনা? - সূরা বানী ইসরাঈল ১৭:৬১ - إِبْلِيسَ (ইবলীস)
স্মরণ কর, যখন আমি মালাইকা/ফেরেশতাদেরকে বললামঃ আদমের প্রতি সাজদাহবনত হও; তখন ইবলীস ছাড়া সবাই সাজদাহবনত হল; সে বললঃ আমি কি তাকে সাজদাহ করব যাকে আপনি মাটি হতে সৃষ্টি করেছেন? - সূরা আল-কাহফ ১৮:৫০ - إِبْلِيسَ (ইবলীশ)
এবং স্মরণ কর, আমি যখন মালাইকা/ফেরেশতাদেরকে বলেছিলামঃ তোমরা আদমের প্রতি নত হও। তখন সবাই নত হল ইবলীস ছাড়া; সে জিনদের একজন, সে তার রবের আদেশ অমান্য করল; তাহলে কি তোমরা আমার… - সূরা ত্ব-হা ২০:১১৬ - إِبْلِيسَ (ইবলিস (করলো না))
স্মরণ কর, যখন আমি মালাইকাগণকে বললামঃ আদমের প্রতি সাজদাহবনত হও, তখন ইবলীস ছাড়া সবাই সাজদাহ করল; সে অমান্য করল। - সূরা আশ-শু'আরা ২৬:৯৫ - إِبْلِيسَ (ইবলীসের)
এবং ইবলীস বাহিনীর সবাইকেও। - সূরা সাবা ৩৪:২০ - إِبْلِيسُ (ইবলীস)
তাদের সম্বন্ধে ইবলীস তার ধারণা সত্য প্রমাণ করল, ফলে তাদের মধ্যে একটি মু’মিন দল ব্যতীত সবাই তার অনুসরণ করল। - সূরা সোয়াদ ৩৮:৭৪ - إِبْلِيسَ (ইবলিস)
শুধু ইবলীস ব্যতীত; সে অহংকার করল এবং কাফিরদের অন্তর্ভুক্ত হল। - সূরা সোয়াদ ৩৮:৭৫ - يَـٰٓإِبْلِيسُ (হে ইবলিস)
তিনি বললেনঃ হে ইবলীস! আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি তার প্রতি সাজদাহবনত হতে তোকে কিসে বাধা দিল? তুই কি ঔদ্ধত্য প্রকাশ করলি, নাকি তুই উচ্চ মর্যাদাসম্পন্ন?