শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › سِرًّۭا
سِرًّۭا - শব্দের অর্থ: গোপনে
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-বাকারাহ ২:২৩৫ - سِرًّا (গোপনে)
এবং তোমরা স্ত্রীলোকদের প্রস্তাব সম্বন্ধে পরোক্ষভাবে যা ব্যক্ত কর অথবা নিজেদের মনে গোপনে যা পোষণ কর তাতে তোমাদের কোন দোষ নেই; আল্লাহ অবগত আছেন যে, তোমরা তাদের বিষয় আলোচনা… - সূরা আল-বাকারাহ ২:২৭৪ - سِرًّۭا (গোপনে)
যারা রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে নিজেদের ধন-সম্পদ ব্যয় করে তাদের রবের নিকট তাদের পুরস্কার রয়েছে, তাদের কোন ভয় নেই এবং তারা দুঃখিত হবেনা। - সূরা আল-আন'আম ৬:৩ - سِرَّكُمْ (গোপন বিষয় তোমাদের)
আকাশসমূহ ও পৃথিবীতে ঐ এক আল্লাহই রয়েছেন, তোমাদের অপ্রকাশ্য ও প্রকাশ্য সব অবস্থাই তিনি জানেন, আর তোমরা যা কিছু কর তাও তিনি পূর্ণরূপে অবগত আছেন। - সূরা আত-তাওবাহ ৯:৭৮ - سِرَّهُمْ (তাদের গোপন (কথা))
তাদের কি জানা নেই যে, আল্লাহ তাদের মনের গুপ্ত কথা এবং গোপন পরামর্শ সবই অবগত আছেন? আর তাদের কি এ খবর জানা নেই যে, আল্লাহ সমস্ত গাইবের কথা খুবই জ্ঞাত আছেন? - সূরা আর-রাদ ১৩:২২ - سِرًّۭا (গোপনে)
আর যারা তাদের রবের সন্তুষ্টি লাভের জন্য ধৈর্য ধারণ করে, সালাত সুপ্রতিষ্ঠিত করে, আমি তাদেরকে যে জীবনোপকরণ দিয়েছি তা হতে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে এবং যারা ভাল দ্বারা… - সূরা ইবরাহীম ১৪:৩১ - سِرًّۭا (গোপনে)
আমার বান্দাদের মধ্যে যারা মু’মিন তাদেরকে বল সালাত কায়েম করতে এবং আমি তাদেরকে যা দিয়েছি তা হতে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করতে, সেই দিন আসার পূর্বে যেদিন ক্রয়-বিক্রয় ও… - সূরা আন্-নাহল ১৬:৭৫ - سِرًّۭا (গোপনে)
আল্লাহ উপমা দিচ্ছেন অপরের অধিকারভুক্ত এক দাসের, যে কোন কিছুর উপর শক্তি রাখেনা। এবং অপর এক ব্যক্তি যাকে তিনি নিজ হতে উত্তম রিয্ক দান করেছেন এবং সে তা হতে গোপনে ও… - সূরা ত্ব-হা ২০:৭ - ٱلسِّرَّ (গুপ্ত)
তুমি যদি উচ্চ কন্ঠে বল, তিনি যা গুপ্ত ও অব্যক্ত সবই জানেন। - সূরা আল-ফুরক্বান ২৫:৬ - ٱلسِّرَّ ((সমুদয়) রহস্য (গোপন))
বলঃ এটা তিনিই অবতীর্ণ করেছেন যিনি আকাশমন্ডলী ও পৃথিবীর সমুদয় রহস্য অবগত আছেন; তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। - সূরা ফাত্বির ৩৫:২৯ - سِرًّۭا (গোপনে)
যারা আল্লাহর কিতাব পাঠ করে, সালাত কায়েম করে, আমি তাদেরকে যে রিয্ক দিয়েছি তা গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারাই আশা করতে পারে তাদের এমন ব্যবসায়ের যার ক্ষয় নেই – - সূরা আয-যুখরুফ ৪৩:৮০ - سِرَّهُمْ (তাদের গোপন কথাবার্তা)
তারা কি মনে করে যে, আমি তাদের গোপন বিষয় ও মন্ত্রনার খবর রাখিনা? অবশ্যই রাখি। আমার মালাইকা/ফেরেশতাতো তাদের নিকট থেকে সব কিছু লিপিবদ্ধ করে।