শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › ٱلْعَلِىُّ
ٱلْعَلِىُّ - শব্দের অর্থ: সমুন্নত
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-বাকারাহ ২:২৫৫ - ٱلْعَلِىُّ (সুউচ্চ (সত্তা))
আল্লাহ, তিনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, সুপ্রতিষ্ঠিত ধারক। তাঁকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না। তাঁর জন্যই আসমানসমূহে যা রয়েছে তা এবং যমীনে যা আছে তা। কে… - সূরা আন-নিসা ৪:৩৪ - عَلِيًّۭا (উচ্চতর)
পুরুষেরা নারীদের উপর তত্ত্বাবধানকারী ও ভরণপোষণকারী, যেহেতু আল্লাহ তাদের মধ্যে একের উপর অপরকে বৈশিষ্ট্য দান করেছেন এবং এই হেতু যে, তারা স্বীয় ধন সম্পদ হতে তাদের জন্য ব্যয়… - সূরা মারইয়াম ১৯:৫০ - عَلِيًّۭا (সমুচ্চ)
এবং তাদেরকে আমি দান করলাম আমার অনুগ্রহ ও তাদের দিলাম সমুচ্চ বংশ। - সূরা মারইয়াম ১৯:৫৭ - عَلِيًّا (উচ্চতর)
এবং আমি তাকে দান করেছিলাম উচ্চ মর্যাদা। - সূরা আল-হাজ্জ ২২:৬২ - ٱلْعَلِىُّ (সমুচ্চ)
এ জন্যও যে, আল্লাহ সত্য এবং তারা তাঁর পরিবর্তে যাকে ডাকে ওটাতো অসত্য এবং আল্লাহ তো সমুচ্চ, মহান। - সূরা লুকমান ৩১:৩০ - ٱلْعَلِىُّ (সমুন্নত)
এর কারণ এই যে, আল্লাহ সত্য এবং তারা তাঁর পরিবর্তে যাকে ডাকে তা মিথ্যা। আল্লাহতো সমুচ্চ, মহান। - সূরা সাবা ৩৪:২৩ - ٱلْعَلِىُّ (সুউচ্চ)
যাকে অনুমতি দেয়া হয় সে ছাড়া আল্লাহর নিকট কারও সুপারিশ ফলপ্রসু হবেনা। অতঃপর যখন তাদের অন্তর হতে ভয় বিদুরিত হবে তখন তারা পরস্পরের মধ্যে জিজ্ঞাসাবাদ করবেঃ তোমাদের রাবব কি… - সূরা আল-মু'মিন বা গাফির ৪০:১২ - ٱلْعَلِىِّ ((যিনি) সমুচ্চ)
তোমাদের এই পার্থিব শাস্তি এ জন্য যে, যখন এক আল্লাহকে ডাকা হত তখন তোমরা তাঁকে অস্বীকার করতে এবং আল্লাহর শরীক স্থির করা হলে তোমরা তা বিশ্বাস করতে। বস্তুতঃ মহান আল্লাহরই… - সূরা আশ-শুরা ৪২:৪ - ٱلْعَلِىُّ (সমুন্নত)
আকাশমন্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তা তাঁরই। তিনি সমুন্নত, মহান। - সূরা আশ-শুরা ৪২:৫১ - عَلِىٌّ (মহান)
মানুষের এমন মর্যাদা নেই যে, আল্লাহ তার সাথে কথা বলবেন অহীর মাধ্যম ছাড়া, অথবা পর্দার অন্তরাল ব্যতিত, অথবা এমন দূত প্রেরণ ছাড়া যে দূত তাঁর অনুমতিক্রমে তিনি যা চান তা… - সূরা আয-যুখরুফ ৪৩:৪ - لَعَلِىٌّ (অতীব উচ্চ মর্যাদার)
এটা রয়েছে আমার নিকট উম্মুল কিতাবে; এটা মহান, জ্ঞানগর্ভ।