শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › ٱلْعِجْلَ
ٱلْعِجْلَ - শব্দের অর্থ: গো বাছুরকে (উপাস্যরূপে)
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-বাকারাহ ২:৫১ - ٱلْعِجْلَ (গরুর বাছুরকে (উপাস্যরূপে))
এবং যখন আমি মূসার সঙ্গে চল্লিশ রজনীর অঙ্গীকার করেছিলাম, অনন্তর তোমরা গো-বৎসকে উপাস্যরূপে গ্রহণ করেছিলে এবং তোমরা ছিলে অত্যাচারী। - সূরা আল-বাকারাহ ২:৫৪ - ٱلْعِجْلَ (গো বাছুরকে (উপাস্যরূপে))
আর যখন মূসা স্বীয় সম্প্রদায়কে বললঃ হে আমার সম্প্রদায়! নিশ্চয়ই তোমরা গো-বৎসকে উপাস্য রূপে গ্রহণ করে তোমাদের নিজেদের প্রতি অত্যাচার করেছ। অতএব তোমরা তোমাদের রবের নিকট… - সূরা আল-বাকারাহ ২:৯২ - ٱلْعِجْلَ (গো বাছুরকে (উপাস্যরূপে))
এবং নিশ্চয়ই মূসা উজ্জ্বল নিদর্শনাবলীসহ তোমাদের নিকট উপস্থিত হয়েছিল; অনন্তর তোমরা গো-বৎসকে উপাস্য রূপে গ্রহণ করেছিলে, যেহেতু তোমরা অত্যাচারী ছিলে। - সূরা আল-বাকারাহ ২:৯৩ - ٱلْعِجْلَ (গোবাছুর (পূজা))
এবং যখন আমি তোমাদের অঙ্গীকার গ্রহণ করেছিলাম এবং তোমাদের উপর তূর পর্বত সমুচ্চ করেছিলাম এবং বলেছিলাম যে, আমি যা প্রদান করলাম তা দৃঢ়রূপে ধারণ কর এবং শ্রবণ কর। তারা বলেছিল… - সূরা আন-নিসা ৪:১৫৩ - ٱلْعِجْلَ (বাছুরকে (উপাস্যরূপে))
আহলে কিতাব তোমার নিকট আবেদন জানায় যে, তুমি তাদের প্রতি আকাশ হতে কোন গ্রন্থ নাযিল কর - পরন্ত তারা মূসার নিকট এটা অপেক্ষাও বৃহত্তর দাবী করেছিল। তারা বলেছিল, আল্লাহকে… - সূরা আল-আ'রাফ ৭:১৪৮ - عِجْلًۭا (বাছুর)
আর মূসার চলে যাবার পর অলংকার দ্বারা একটি বাছুরের (মত) পুতুল তৈরী করল, ওটা হতে গরুর মত শব্দ বের হত। তারা কি দেখেনি যে, ওটা তাদের সাথে কথা বলেনা এবং তাদেরকে কোন পথও দেখিয়ে… - সূরা আল-আ'রাফ ৭:১৫২ - ٱلْعِجْلَ (বাছুরকে (উপাস্যরূপে))
যারা গো-বৎসকে উপাস্য রূপে গ্রহণ করেছে, অবশ্যই তারা এই পার্থিব জীবনে তাদের রবের গযব ও লাঞ্ছনায় নিপতিত হবে, মিথ্যা রচনাকারীদেরকে আমি এভাবেই প্রতিফল দিয়ে থাকি। - সূরা হুদ ১১:৬৯ - بِعِجْلٍ (নিয়ে এক বাছুর)
আর আমার প্রেরিত মালাইকা/ফেরেশতা ইবরাহীমের নিকট সুসংবাদ নিয়ে আগমন করল। (এবং) তারা বললঃ সালাম! ইবরাহীম বললঃ সালাম! অতঃপর অনতি বিলম্বে একটা ভাজা গো-বৎস আনয়ন করল। - সূরা ত্ব-হা ২০:৮৮ - عِجْلًۭا (একটি বাছুর)
অতঃপর সে তাদের জন্য গড়লো এক গো-বৎস, এক অবয়ব, যা হাম্বা আওয়াজ করত; তারা বললঃ এটা তোমাদের মা‘বূদ এবং মূসারও মা‘বূদ, কিন্তু মূসা ভুলে গেছে। - সূরা আয-যারিয়াত ৫১:২৬ - بِعِجْلٍۢ (একটি বাছুর নিয়ে (তাজা))
অতঃপর সে গৃহাভ্যন্তরে গেল এবং একটি মাংশল ভাজা গো-বৎস নিয়ে এল।