শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › يُثَبِّتُ
يُثَبِّتُ - শব্দের অর্থ: প্রতিষ্ঠিত করেন
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-বাকারাহ ২:২৫০ - وَثَبِّتْ (ও দৃঢ় করো)
এবং যখন তারা জালুত ও তার সেনাবাহিনীর সম্মুখীন হল, বলতে লাগলঃ হে আমাদের রাব্ব! আমাদেরকে পূর্ণ সহিষ্ণুতা দান করুন, আর আমাদের চরণগুলি অটল রাখুন এবং কাফির জাতির উপর আমাদেরকে… - সূরা আল-'ইমরান ৩:১৪৭ - وَثَبِّتْ (এবং দৃঢ় কর)
আর এতদ্ব্যতীত তাদের কথা ছিলনা যে, তারা বলতঃ হে আমাদের রাব্ব! আমাদের অপরাধ ও আমাদের কাজের বাড়াবাড়ি হেতু কৃত অন্যায়সমূহ ক্ষমা করুন, আমাদেরকে দৃঢ় রাখুন এবং অবিশ্বাসীদের… - সূরা আল-আনফাল ৮:১১ - وَيُثَبِّتَ (ও স্থির করার (জন্যে))
যখন তিনি (আল্লাহ) তাঁর পক্ষ থেকে প্রশান্তির জন্য তোমাদেরকে তন্দ্রায় আচ্ছন্ন করেন, আকাশ হতে বারি বর্ষণ করেন, (উদ্দেশ্য ছিল) তোমাদেরকে এর দ্বারা পবিত্র করবেন এবং তোমাদের… - সূরা আল-আনফাল ৮:১২ - فَثَبِّتُوا۟ (সুতরাং তোমরা অবিচল রাখো)
স্মরণ কর, যখন তোমার রাব্ব মালাক/ফেরেশতার নিকট প্রত্যাদেশ করলেনঃ আমি তোমাদের সাথে আছি। সুতরাং তোমরা ঈমানদারদের সুপ্রতিষ্ঠিত ও অবিচল রাখ, আর যারা কাফির, আমি তাদের হৃদয়ে… - সূরা হুদ ১১:১২০ - نُثَبِّتُ (আমরা সুদৃঢ় করছি)
রাসূলদের ঐ সব বৃত্তান্ত আমি তোমার কাছে বর্ণনা করছি, যদ্দারা আমি তোমার চিত্তকে দৃঢ় করি। এর মাধ্যমে তোমার কাছে এসেছে সত্য এবং মু’মিনদের জন্য এসেছে উপদেশ ও সাবধানবাণী। - সূরা ইবরাহীম ১৪:২৭ - يُثَبِّتُ (প্রতিষ্ঠিত করেন)
যারা শাশ্বত বাণীতে বিশ্বাসী তাদেরকে ইহজীবনে ও পরজীবনে আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখবেন এবং যারা যালিম, আল্লাহ তাদেরকে বিভ্রান্তিতে রাখবেন; আল্লাহ যা ইচ্ছা তা করেন। - সূরা আন্-নাহল ১৬:১০২ - لِيُثَبِّتَ (জন্যে দৃঢ় প্রতিষ্ঠিত করার)
তুমি বলঃ তোমার রবের নিকট হতে রূহুল কুদুস (জিবরাঈল) সত্যসহ কুরআন অবতীর্ণ করেছেন যারা মু’মিন তাদেরকে দৃঢ় প্রতিষ্ঠিত করার জন্য এবং হিদায়াত ও সুসংবাদ স্বরূপ… - সূরা বানী ইসরাঈল ১৭:৭৪ - ثَبَّتْنَـٰكَ (তোমাকে আমরা অবিচল রাখতাম)
আমি তোমাকে অবিচলিত না রাখলে তুমি তাদের দিকে প্রায় কিছুটা ঝুঁকেই পড়তে। - সূরা আল-ফুরক্বান ২৫:৩২ - لِنُثَبِّتَ (যেন আমরা দৃঢ় করি)
কাফিরেরা বলেঃ সমগ্র কুরআন তার নিকট একবারেই অবতীর্ণ হলনা কেন? এভাবেই অবতীর্ণ করেছি, যাতে তোমার হৃদয় ওর দ্বারা মযবূত হয় এবং তা সম্পূর্ণ রুপে আস্তে আস্তে আত্মস্থ করতে পার। - সূরা মুহাম্মাদ ৪৭:৭ - وَيُثَبِّتْ (ও সুদৃঢ় করবেন)
হে মু’মিনগণ! যদি তোমরা আল্লাহকে সাহায্য কর তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের অবস্থান দৃঢ় করবেন।