শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › وَعَشِيًّۭا
وَعَشِيًّۭا - শব্দের অর্থ: ও সন্ধ্যায়
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-'ইমরান ৩:৪১ - بِٱلْعَشِىِّ (সন্ধ্যার সময়)
সে বলেছিলঃ হে আমার রাব্ব! আমার জন্য কোন নিদর্শন নির্দিষ্ট করুন; তিনি বললেনঃ তোমার নিদর্শন এই যে, তুমি তিন দিন ইঙ্গিত ব্যতীত লোকের সাথে কথা বলতে পারবেনা; এবং স্বীয়… - সূরা আল-আন'আম ৬:৫২ - وَٱلْعَشِىِّ (ও সন্ধ্যায়)
আর যে সব লোক সকাল সন্ধ্যায় তাদের রবের ইবাদাত করে এবং এর মাধ্যমে তাঁর সন্তুষ্টিই কামনা করে, তাদেরকে তুমি দূরে সরিয়ে দিবেনা, তাদের হিসাব-নিকাশের কোন কিছুর দায়িত্ব তোমার… - সূরা আল-কাহফ ১৮:২৮ - وَٱلْعَشِىِّ (ও সন্ধ্যায়)
নিজকে তুমি রাখবে তাদেরই সংসর্গে যারা সকাল-সন্ধ্যায় আহবান করে তাদের রাব্বকে তাঁর সন্তুষ্টি লাভের উদ্দেশে এবং তুমি পার্থিব জীবনের শোভা কামনা করে তাদের দিক হতে তোমার দৃষ্টি… - সূরা মারইয়াম ১৯:১১ - وَعَشِيًّۭا (ও সন্ধ্যায়)
অতঃপর সে কক্ষ হতে বের হয়ে তার সম্প্রদায়ের নিকট এলো এবং ইঙ্গিতে তাদেরকে সকাল-সন্ধ্যায় (আল্লাহর) পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে বলল। - সূরা মারইয়াম ১৯:৬২ - وَعَشِيًّۭا (ও সন্ধ্যায়)
সেখানে তারা শান্তি ছাড়া কোন অসার বাক্য শুনবেনা এবং সেখানে সকাল-সন্ধ্যা তাদের জন্য থাকবে জীবনোপকরণ। - সূরা আর-রুম ৩০:১৮ - وَعَشِيًّۭا (এবং (মহিমা ঘোষণা করো) বিকেলে (অর্থাৎ আসরে))
আর অপরাহ্নে ও যুহরের সময়; এবং আকাশমন্ডলী ও পৃথিবীর সকল প্রশংসা তাঁরই। - সূরা সোয়াদ ৩৮:১৮ - بِٱلْعَشِىِّ (সন্ধ্যায়)
আমি নিয়োজিত করেছিলাম পর্বতমালাকে, ওরা সকাল সন্ধ্যায় তার সাথে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করত। - সূরা সোয়াদ ৩৮:৩১ - بِٱلْعَشِىِّ (সন্ধ্যায়)
যখন অপরাহ্নে তার সামনে ধাবমান উৎকৃষ্ট অশ্বরাজিকে উপস্থিত করা হল – - সূরা আল-মু'মিন বা গাফির ৪০:৪৬ - وَعَشِيًّۭا ۖ (ও সন্ধ্যায়)
সকাল-সন্ধ্যায় তাদেরকে উপস্থিত করা হয় আগুনের সম্মুখে এবং যেদিন কিয়ামাত সংঘটিত হবে সেদিন বলা হবেঃ ফির‘আউন সম্প্রদায়কে নিক্ষেপ কর কঠিনতম শাস্তিতে। - সূরা আল-মু'মিন বা গাফির ৪০:৫৫ - بِٱلْعَشِىِّ (সন্ধ্যাসমূহে)
অতএব তুমি ধৈর্য ধারণ কর; নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য, তুমি তোমার ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা কর এবং সকাল-সন্ধ্যায় তোমার রবের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর।