শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › ٱلْجَبَّارُ
ٱلْجَبَّارُ - শব্দের অর্থ: প্রবল
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-মায়িদাহ ৫:২২ - جَبَّارِينَ (দুর্দান্ত শক্তিধর)
তারা বললঃ হে মূসা! সেখানেতো পরাক্রমশালী লোক রয়েছে। অতএব তারা যে পর্যন্ত সেখান হতে বের হয়ে না যায় সে পর্যন্ত আমরা সেখানে কখনও প্রবেশ করবনা। হ্যাঁ, যদি তারা সেখান হতে… - সূরা হুদ ১১:৫৯ - جَبَّارٍ (উদ্ধত)
আর তারা ছিল ‘আদ সম্প্রদায়. যারা নিজের রবের নিদর্শনগুলিকে অস্বীকার করল এবং রাসূলদেরকে অমান্য করল, পক্ষান্তরে তারা প্রত্যেক উদ্ধত স্বৈরাচারীর নির্দেশ অনুসরণ করত। - সূরা ইবরাহীম ১৪:১৫ - جَبَّارٍ (উদ্ধত)
তারা বিচার কামনা করল এবং প্রত্যেক উদ্ধত স্বৈরাচারী ব্যর্থ মনোরথ হল। - সূরা মারইয়াম ১৯:১৪ - جَبَّارًا (উদ্ধত)
মাতা-পিতার অনুগত এবং সে ছিলনা উদ্ধ্যত, অবাধ্য ছিলনা। - সূরা মারইয়াম ১৯:৩২ - جَبَّارًۭا (উদ্ধত)
আর আমার মাতার প্রতি অনুগত থাকতে এবং তিনি আমাকে করেননি উদ্ধত ও হতভাগা। - সূরা আশ-শু'আরা ২৬:১৩০ - جَبَّارِينَ (স্বেচ্ছাচারী হয়ে)
এবং যখন তোমরা আঘাত হান তখন আঘাত হেনে থাক কঠোরভাবে। - সূরা আল-কাসাস ২৮:১৯ - جَبَّارًۭا (স্বেচ্ছাচারী)
অতঃপর মূসা যখন উভয়ের শত্রুকে ধরতে উদ্যত হল তখন সেই ব্যক্তি বলে উঠলঃ হে মূসা! গতকল্য তুমি যেমন এক ব্যক্তিকে হত্যা করেছ সেভাবে আমাকেও কি হত্যা করতে চাচ্ছ? তুমিতো পৃথিবীতে… - সূরা আল-মু'মিন বা গাফির ৪০:৩৫ - جَبَّارٍۢ (স্বৈরাচারী)
যারা নিজেদের নিকট কোন দলীল প্রমাণ না থাকলেও আল্লাহর নিদর্শন সম্পর্কে বিতন্ডায় লিপ্ত হয় তাদের এ কাজ আল্লাহ এবং মু’মিনদের দৃষ্টিতে অতিশয় ঘৃণাহ। এভাবে আল্লাহ প্রত্যেক উদ্ধত… - সূরা ক্বা-ফ ৫০:৪৫ - بِجَبَّارٍۢ ۖ (জবরদস্তিকারী)
তারা যা বলে তা আমি জানি, তুমি তাদের উপর জবরদস্তিকারী নও। সুতরাং যে আমার শাস্তিকে ভয় করে তাকে উপদেশ দান কর কুরআনের সাহায্যে। - সূরা আল-হাশর ৫৯:২৩ - ٱلْجَبَّارُ (প্রবল,)
তিনিই আল্লাহ, তিনি ব্যতীত কোন মা‘বূদ নেই। তিনিই অধিপতি, তিনিই পবিত্র, তিনিই শান্তি, তিনিই নিরাপত্তা বিধায়ক, তিনিই রক্ষক, তিনিই পরাক্রমশালী, তিনিই প্রবল, তিনিই অতীব…