শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › يَحِيقُ
يَحِيقُ - শব্দের অর্থ: ঘিরে ধরে
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-আন'আম ৬:১০ - فَحَاقَ (তখন ঘিরে ফেলেছে)
তোমার পূর্বে যে সব নাবী রাসূল এসেছিল, তাদের সাথেও ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে, ফলতঃ এই সব ব্যঙ্গ বিদ্রুপের পরিণাম ফল বিদ্রুপকারীদেরকেই পরিবেষ্টন করে ফেলেছিল। - সূরা হুদ ১১:৮ - وَحَاقَ (এবং ঘিরে রাখবে)
আর যদি আমি কিছু দিনের জন্য তাদের থেকে শাস্তিকে মুলতবী করে রাখি তাহলে তারা বলতে থাকেঃ সেই শাস্তিকে কিসে আটকে রেখেছে? স্মরণ রেখ, যেদিন ওটা তাদের উপর এসে পড়বে তখন তা কারও… - সূরা আন্-নাহল ১৬:৩৪ - وَحَاقَ (এবং ঘিরে ফেলেছিলো)
সুতরাং তাদের প্রতি আপতিত হয়েছিল তাদেরই মন্দ কর্মের শাস্তি এবং তাদেরকে পরিবেষ্টন করেছিল ওটাই যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত। - সূরা আল-আম্বিয়া ২১:৪১ - فَحَاقَ (অতঃপর ঘিরে নিয়েছিলো)
তোমার পূর্বেও অনেক রাসূলকেই ঠাট্টা বিদ্রুপ করা হয়েছিল; পরিণামে তারা যা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত তা বিদ্রুপকারীদেরকে পরিবেষ্টন করেছিল। - সূরা ফাত্বির ৩৫:৪৩ - يَحِيقُ (ঘিরে ধরে)
পৃথিবীতে ঔদ্ধত্য প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে। কূট ষড়যন্ত্র ওর উদ্যোক্তাদেরকেই পরিবেষ্টন করে। তাহলে কি তারা প্রতীক্ষা করছে পূর্ববর্তীদের প্রতি প্রযুক্ত বিধানের?… - সূরা আয-যুমার ৩৯:৪৮ - وَحَاقَ (এবং ঘিরে রাখবে)
তাদের কৃতকর্মের মন্দ ফল তাদের নিকট প্রকাশ হয়ে পড়বে এবং তারা যা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত তা তাদেরকে পরিবেষ্টন করবে। - সূরা আল-মু'মিন বা গাফির ৪০:৪৫ - وَحَاقَ (এবং ঘিরে ফেললো)
অতঃপর আল্লাহ তাকে তাদের ষড়যন্ত্রের অনিষ্টতা হতে রক্ষা করলেন এবং কঠিন শাস্তি পরিবেষ্টন করল ফির‘আউন সম্প্রদায়কে। - সূরা আল-মু'মিন বা গাফির ৪০:৮৩ - وَحَاقَ (এবং ঘিরে ফেললো)
তাদের নিকট যখন স্পষ্ট নিদর্শনসহ তাদের রাসূল আসত তখন তারা নিজেদের জ্ঞানের দম্ভ করত। তারা যা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত তাই তাদেরকে বেষ্টন করল। - সূরা আল-জাসিয়া ৪৫:৩৩ - وَحَاقَ (এবং ঘিরে ফেলবে)
তাদের মন্দ কাজগুলি তাদের নিকট প্রকাশ হয়ে পড়বে এবং যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত তা তাদেরকে পরিবেষ্টন করবে। - সূরা আল-আহকাফ ৪৬:২৬ - وَحَاقَ (এবং ঘিরে নিল)
আমি তাদেরকে যে প্রতিষ্ঠা দিয়েছিলাম, তোমাদেরকে তা দেইনি; আমি তাদেরকে দিয়েছিলাম কান, চোখ ও হৃদয়; কিন্তু ঐ কান, চোখ ও হৃদয় তাদের কোন কাজে আসেনি; কেননা তারা আল্লাহর…