শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › رَوَٰسِىَ
رَوَٰسِىَ - শব্দের অর্থ: পর্বতমালা
যেসব আয়াতে এসেছে
- সূরা আর-রাদ ১৩:৩ - رَوَٰسِىَ (সুদৃঢ় পর্বত)
তিনিই ভূতলকে বিস্তৃত করেছেন এবং ওতে পর্বত ও নদী সৃষ্টি করেছেন এবং প্রত্যেক প্রকারের ফল সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়; তিনি দিনকে রাত দ্বারা আচ্ছাদিত করেন; এতে অবশ্যই নিদর্শন… - সূরা আল-হিজর ১৫:১৯ - رَوَٰسِىَ (পর্বতমালা)
পৃথিবীকে আমি বিস্তৃত করেছি এবং ওতে পর্বতমালা স্থাপন করেছি; আমি ওতে প্রত্যেক বস্তু উৎপন্ন করেছি সুপরিমিতভাবে। - সূরা আন্-নাহল ১৬:১৫ - رَوَٰسِىَ (পর্বতসমূহকে)
আর তিনি পৃথিবীতে সুদৃঢ় পর্বত স্থাপন করেছেন, যাতে পৃথিবী তোমাদেরকে নিয়ে আন্দোলিত না হয় এবং স্থাপন করেছেন নদ-নদী ও পথ, যাতে তোমরা তোমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পার। - সূরা আল-আম্বিয়া ২১:৩১ - رَوَٰسِىَ (পর্বতসমূহ)
এবং আমি পৃথিবীতে সৃষ্টি করেছি সুদৃঢ় পর্বত যাতে পৃথিবী তাদেরকে নিয়ে এদিক-ওদিক টলে না যায় এবং আমি তাতে করে দিয়েছি প্রশস্ত পথ যাতে তারা গন্তব্য স্থলে পৌঁছতে পারে। - সূরা আন্-নামাল ২৭:৬১ - رَوَٰسِىَ (সুদৃঢ় পর্বতসমূহ)
বলত, কে পৃথিবীকে করেছেন বাসোপযোগী এবং ওর মাঝে মাঝে প্রবাহিত করেছেন নদ-নদী এবং তাকে স্থির রাখার জন্য স্থাপন করেছেন সুদৃঢ় পর্বত ও দুই সমুদ্রের মধ্যে সৃষ্টি করেছেন অন্তরায়… - সূরা লুকমান ৩১:১০ - رَوَٰسِىَ (পর্বতমালা)
তিনি আকাশমন্ডলী নির্মাণ করেছেন স্তম্ভ ব্যতীত, তোমরা এটা দেখছ। তিনিই পৃথিবীতে স্থাপন করেছেন পবর্তমালা যাতে এটা তোমাদেরকে নিয়ে ঢলে না পড়ে এবং এতে ছড়িয়ে দিয়েছেন সর্ব প্রকার… - সূরা সাবা ৩৪:১৩ - رَّاسِيَـٰتٍ ۚ (দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত)
তারা সুলাইমানের ইচ্ছানুযায়ী প্রাসাদ, ভাস্কর্য, হাউয সদৃশ বৃহদাকার পাত্র এবং সুদৃঢ় ভাবে চুল্লির উপর স্থাপিত বৃহদাকার ডেগ নির্মাণ করত। (আমি বলেছিলাম) হে দাউদ পরিবার!… - সূরা হা-মীম-সাজদাহ বা ফুসসিলাত ৪১:১০ - رَوَٰسِىَ (পর্বতমালা)
তিনি স্থাপন করেছেন অটল পর্বতমালা ভূপৃষ্ঠে এবং তাতে রেখেছেন কল্যাণ এবং চার দিনে ব্যবস্থা করেছেন খাদ্যের - সমভাবে, যাঞ্চাকারীদের জন্য। - সূরা ক্বা-ফ ৫০:৭ - رَوَٰسِىَ (পর্বতমালা)
আমি বিস্তৃত করেছি ভূমিকে ও তাতে স্থাপন করেছি পর্বতমালা এবং ওতে উদ্গত করেছি নয়ন প্রীতিকর সর্বপ্রকার উদ্ভিদ – - সূরা আল-মুরসালাত ৭৭:২৭ - رَوَٰسِىَ (পর্বতমালা)
আমি তাতে স্থাপন করেছি সুদৃঢ় উচ্চ পর্বতমালা এবং তোমাদেরকে দিয়েছি সুপেয় পানি।