শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › لَعَلَّ
لَعَلَّ - শব্দের অর্থ: সম্ভবতঃ
যেসব আয়াতে এসেছে (প্রথম ১২টি)
- সূরা আল-বাকারাহ ২:২১ - لَعَلَّكُمْ (তোমরা যেন)
হে মানববৃন্দ! তোমরা তোমাদের রবের ইবাদাত কর যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যেন তোমরা ধর্মভীরু হও। - সূরা আল-বাকারাহ ২:৫২ - لَعَلَّكُمْ (যেন তোমরা)
এর পরেও আমি তোমাদেরকে মার্জনা করেছিলাম - যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর। - সূরা আল-বাকারাহ ২:৫৩ - لَعَلَّكُمْ (তোমরা যেন)
আর যখন আমি মূসাকে গ্রন্থ এবং সত্য ও মিথ্যার প্রভেদকারী নির্দেশ দিয়েছিলাম, যেন তোমরা সুপথ প্রাপ্ত হও। - সূরা আল-বাকারাহ ২:৫৬ - لَعَلَّكُمْ (যেন তোমরা)
অতঃপর তোমাদের মৃত্যুর পর আমি তোমাদেরকে পুনরুজ্জীবিত করেছিলাম, যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর। - সূরা আল-বাকারাহ ২:৬৩ - لَعَلَّكُمْ (তোমরা যাতে)
এবং যখন আমি তোমাদের অঙ্গীকার গ্রহণ করেছিলাম এবং তোমাদের উপর তূর পর্বত সমুচ্চ করেছিলাম যে, আমি তোমাদেরকে যা দিয়েছি তা দৃঢ় রূপে ধারণ কর এবং এতে যা আছে তা স্মরণ কর -… - সূরা আল-বাকারাহ ২:৭৩ - لَعَلَّكُمْ (তোমরা যাতে)
অতঃপর আমি বলেছিলামঃ ওর এক খন্ড দ্বারা তাকে আঘাত কর, এই রূপে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং স্বীয় নিদর্শনসমূহ প্রদর্শন করেন যাতে তোমরা হৃদয়ঙ্গম কর। - সূরা আল-বাকারাহ ২:১৫০ - وَلَعَلَّكُمْ (ও আশা করা যায় তোমরা)
আর তুমি যেখান হতেই নিস্ক্রান্ত হও - তোমার মুখ পবিত্রতম মাসজিদের দিকে ফিরাও এবং যে যেখানে আছ তোমাদের মুখমন্ডল তদ্দিকেই প্রত্যাবর্তিত কর যেন অত্যাচারীরা ব্যতীত অপরে… - সূরা আল-বাকারাহ ২:১৭৯ - لَعَلَّكُمْ (আশা করা যায়)
হে জ্ঞানবান লোকেরা! কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পার। - সূরা আল-বাকারাহ ২:১৮৩ - لَعَلَّكُمْ (আশা করা যায়)
হে বিশ্বাস স্থাপনকারীগণ! তোমাদের পূর্ববতী লোকদের ন্যায় তোমাদের উপরও সিয়ামকে অপরিহার্য কর্তব্য রূপে নির্ধারণ করা হল যেন তোমরা সংযমশীল হতে পারো। - সূরা আল-বাকারাহ ২:১৮৫ - وَلَعَلَّكُمْ (এবং আশা করা যায়)
রামাযান মাস, যে মাসে বিশ্বমানবের জন্য পথ প্রদর্শন এবং সু-পথের উজ্জ্বল নিদর্শন এবং হক ও বাতিলের প্রভেদকারী কুরআন অবতীর্ণ হয়েছে। অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি সেই মাসে… - সূরা আল-বাকারাহ ২:১৮৬ - لَعَلَّهُمْ (হয়ত তারা)
এবং যখন আমার সেবকবৃন্দ (বান্দা) আমার সম্বন্ধে তোমাকে জিজ্ঞেস করে তখন তাদেরকে বলে দাওঃ নিশ্চয়ই আমি সন্নিকটবর্তী। কোন আহবানকারী যখনই আমাকে আহবান করে তখনই আমি তার আহবানে… - সূরা আল-বাকারাহ ২:১৮৭ - لَعَلَّهُمْ (আশা করা যায় তারা)
রামাযানের রাতে আপন স্ত্রীদের সাথে মেলামেশা করা তোমাদের জন্য বৈধ করা হয়েছে, তারা তোমাদের জন্য এবং তোমরা তাদের জন্য আবরণ, তোমরা যে নিজেদের ক্ষতি করছিলে আল্লাহ তা জ্ঞাত…