শব্দে শব্দে কুরআন › সূরা আল-ক্বারি'আহ

সূরা আল-ক্বারি'আহ (القارعة) - শব্দে শব্দে অর্থ

সূরা নং ১০১ · Al-Qari'ah (The Calamity) · মাক্কী · ১১টি আয়াত

আয়াত ১

ٱلْقَارِعَةُ

মহা প্রলয়।

আয়াত ২

مَا ٱلْقَارِعَةُ

মহা প্রলয় কী?

আয়াত ৩

وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْقَارِعَةُ

মহা প্রলয় সম্বন্ধে তুমি কী জান?

আয়াত ৪

يَوْمَ يَكُونُ ٱلنَّاسُ كَٱلْفَرَاشِ ٱلْمَبْثُوثِ

সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতংগের মত।

আয়াত ৫

وَتَكُونُ ٱلْجِبَالُ كَٱلْعِهْنِ ٱلْمَنفُوشِ

এবং পর্বতসমূহ হবে ধূনিত রঙ্গীন পশমের মত।

আয়াত ৬

فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَٰزِينُهُۥ

তখন যার পাল্লা ভারী হবে –

আয়াত ৭

فَهُوَ فِى عِيشَةٍ رَّاضِيَةٍ

সেতো লাভ করবে প্রীতিপদ জীবন।

আয়াত ৮

وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَٰزِينُهُۥ

এবং যার পাল্লা হালকা হবে –

আয়াত ৯

فَأُمُّهُۥ هَاوِيَةٌ

তার স্থান হবে হা’বিয়াহ।

আয়াত ১০

وَمَآ أَدْرَىٰكَ مَا هِيَهْ

ওটা কি, তা কি তুমি জান?

আয়াত ১১

نَارٌ حَامِيَةٌۢ

ওটা অতি উত্তপ্ত অগ্নি।

সব সূরা