শব্দে শব্দে কুরআন › সূরা আল-মাউন

সূরা আল-মাউন (الماعون) - শব্দে শব্দে অর্থ

সূরা নং ১০৭ · Al-Ma'un (The Small kindnesses) · মাক্কী · ৭টি আয়াত

আয়াত ১

أَرَءَيْتَ ٱلَّذِى يُكَذِّبُ بِٱلدِّينِ

তুমি কি দেখেছ তাকে, যে কর্মফলকে মিথ্যা বলে থাকে?

আয়াত ২

فَذَٰلِكَ ٱلَّذِى يَدُعُّ ٱلْيَتِيمَ

সেতো সে, যে পিতৃহীনকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়,

আয়াত ৩

وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ

এবং সে অভাবগ্রস্তকে খাদ্য দানে উৎসাহ প্রদান করেনা,

আয়াত ৪

فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ

সুতরাং পরিতাপ সেই সালাত আদায়কারীদের জন্য –

আয়াত ৫

ٱلَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ

যারা তাদের সালাতে অমনোযোগী,

আয়াত ৬

ٱلَّذِينَ هُمْ يُرَآءُونَ

যারা লোক দেখানোর জন্য ওটা করে।

আয়াত ৭

وَيَمْنَعُونَ ٱلْمَاعُونَ

এবং গৃহস্থালীর প্রয়োজনীয় ছোট খাট সাহায্য দানে বিরত থাকে।

সব সূরা