শব্দে শব্দে কুরআন › সূরা আত-তাকাসুর

সূরা আত-তাকাসুর (التكاثر) - শব্দে শব্দে অর্থ

সূরা নং ১০২ · At-Takathur (The Rivalry in world increase) · মাক্কী · ৮টি আয়াত

আয়াত ১

أَلْهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ

প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রাখে,

আয়াত ২

حَتَّىٰ زُرْتُمُ ٱلْمَقَابِرَ

যতক্ষণ না তোমরা কাবরসমূহে উপস্থিত হচ্ছ।

আয়াত ৩

كَلَّا سَوْفَ تَعْلَمُونَ

এটা সংগত নয়, তোমরা শীঘ্রই এটা জানতে পারবে।

আয়াত ৪

ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ

আবার বলি, এটা সংগত নয়, তোমরা শীঘ্রই এটা জানতে পারবে।

আয়াত ৫

كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ ٱلْيَقِينِ

সাবধান! তোমাদের নিশ্চিত জ্ঞান থাকলে অবশ্যই তোমরা মোহাচ্ছন্ন হতেনা।

আয়াত ৬

لَتَرَوُنَّ ٱلْجَحِيمَ

তোমরাতো জাহান্নাম দেখবেই।

আয়াত ৭

ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ ٱلْيَقِينِ

আবার বলি, তোমরাতো ওটা দেখবেই চাক্ষুষ প্রত্যয়ে।

আয়াত ৮

ثُمَّ لَتُسْـَٔلُنَّ يَوْمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِ

এরপর অবশ্যই সেদিন তোমরা সুখ সম্পদ সম্বন্ধে জিজ্ঞাসিত হবে।

সব সূরা