শব্দে শব্দে কুরআন › সূরা আত-ত্বীন

সূরা আত-ত্বীন (التين) - শব্দে শব্দে অর্থ

সূরা নং ৯৫ · At-Tin (The Fig) · মাক্কী · ৮টি আয়াত

আয়াত ১

وَٱلتِّينِ وَٱلزَّيْتُونِ

শপথ ‘তীন’ ও যাইতূন’ এর –

আয়াত ২

وَطُورِ سِينِينَ

শপথ ‘সিনাই’ পর্বতের –

আয়াত ৩

وَهَـٰذَا ٱلْبَلَدِ ٱلْأَمِينِ

এবং শপথ এই নিরাপদ বা শান্তিময় নগরীর –

আয়াত ৪

لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَـٰنَ فِىٓ أَحْسَنِ تَقْوِيمٍ

আমিতো সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম গঠনে,

আয়াত ৫

ثُمَّ رَدَدْنَـٰهُ أَسْفَلَ سَـٰفِلِينَ

অতঃপর আমি তাকে হীনতাগ্রস্তদের হীনতমে পরিণত করি –

আয়াত ৬

إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ

কিন্তু তাদের নয় যারা মু’মিন ও সৎ কর্মপরায়ণ; তাদের জন্যতো আছে নিরবিচ্ছিন্ন পুরস্কার।

আয়াত ৭

فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِٱلدِّينِ

সুতরাং এরপর কিসে তোমাকে কর্মফল সম্বন্ধে অবিশ্বাসী করে?

আয়াত ৮

أَلَيْسَ ٱللَّهُ بِأَحْكَمِ ٱلْحَـٰكِمِينَ

আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ নন?

সব সূরা