শব্দে শব্দে কুরআন › সূরা আল-আদিয়াত

সূরা আল-আদিয়াত (العاديات) - শব্দে শব্দে অর্থ

সূরা নং ১০০ · Al-'Adiyat (The Courser) · মাক্কী · ১১টি আয়াত

আয়াত ১

وَٱلْعَـٰدِيَـٰتِ ضَبْحًا

শপথ উর্ধ্বশ্বাসে ধাবমান অশ্বরাজীর,

আয়াত ২

فَٱلْمُورِيَـٰتِ قَدْحًا

যারা ক্ষুরাঘাতে অগ্নি স্ফুলিংগ বিচ্ছুরিত করে।

আয়াত ৩

فَٱلْمُغِيرَٰتِ صُبْحًا

যারা অভিযান করে প্রভাতকালে,

আয়াত ৪

فَأَثَرْنَ بِهِۦ نَقْعًا

এবং যারা ঐ সময়ে ধূলি উৎক্ষিপ্ত করে।

আয়াত ৫

فَوَسَطْنَ بِهِۦ جَمْعًا

অতঃপর শত্রুদলের অভ্যন্তরে ঢুকে পড়ে।

আয়াত ৬

إِنَّ ٱلْإِنسَـٰنَ لِرَبِّهِۦ لَكَنُودٌ

মানুষ অবশ্যই তার রবের প্রতি অকৃতজ্ঞ,

আয়াত ৭

وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌ

এবং নিশ্চয়ই সে নিজেই এ বিষয়ের সাক্ষী।

আয়াত ৮

وَإِنَّهُۥ لِحُبِّ ٱلْخَيْرِ لَشَدِيدٌ

এবং অবশ্যই সে ধন সম্পদের আসক্তিতে অত্যন্ত কঠিন।

আয়াত ৯

۞ أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِى ٱلْقُبُورِ

তবে কি সে সেই সম্পর্কে অবহিত নয় যে, কবরে যা আছে তা কখন উত্থিত হবে?

আয়াত ১০

وَحُصِّلَ مَا فِى ٱلصُّدُورِ

এবং অন্তরে যা আছে তা প্রকাশ করা হবে?

আয়াত ১১

إِنَّ رَبَّهُم بِهِمْ يَوْمَئِذٍ لَّخَبِيرٌۢ

সেদিন তাদের কি ঘটবে, তাদের রাব্ব অবশ্যই তা সবিশেষ অবহিত।

সব সূরা