শব্দে শব্দে কুরআন › সূরা আল-মাসাদ / লাহাব

সূরা আল-মাসাদ / লাহাব (المسد) - শব্দে শব্দে অর্থ

সূরা নং ১১১ · Al-Masad (The Palm Fiber) · মাক্কী · ৫টি আয়াত

আয়াত ১

تَبَّتْ يَدَآ أَبِى لَهَبٍ وَتَبَّ

ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয় এবং ধ্বংস হোক সে নিজেও।

আয়াত ২

مَآ أَغْنَىٰ عَنْهُ مَالُهُۥ وَمَا كَسَبَ

ওর ধন সম্পদ ও ওর উপার্জন ওর কোন উপকারে আসেনি।

আয়াত ৩

سَيَصْلَىٰ نَارًا ذَاتَ لَهَبٍ

অচিরেই সে শিখা বিশিষ্ট জাহান্নামের আগুনে প্রবেশ করবে,

আয়াত ৪

وَٱمْرَأَتُهُۥ حَمَّالَةَ ٱلْحَطَبِ

এবং তার স্ত্রীও-যে ইন্ধন বহন করে।

আয়াত ৫

فِى جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍۭ

তার গলদেশে খেজুর বাকলের রজ্জু রয়েছে।

সব সূরা