শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › ٱلصَّلَوٰةَ
ٱلصَّلَوٰةَ - শব্দের অর্থ: সালাত
যেসব আয়াতে এসেছে (প্রথম ১২টি)
- সূরা আল-বাকারাহ ২:৩ - ٱلصَّلَوٰةَ (সালাত)
যারা অদৃশ্য বিষয়গুলিতে বিশ্বাস স্থাপন করে এবং সালাত প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে যে উপজীবিকা প্রদান করেছি তা হতে দান করে থাকে । - সূরা আল-বাকারাহ ২:৪৩ - ٱلصَّلَوٰةَ (সালাত)
আর তোমরা সালাত প্রতিষ্ঠিত কর ও যাকাত প্রদান কর এবং রুকুকারীদের সাথে রুকু কর। - সূরা আল-বাকারাহ ২:৪৫ - وَٱلصَّلَوٰةِ ۚ (ও সালাতের (মাধ্যমে))
এবং তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও; অবশ্যই ওটা কঠিন, কিন্তু বিনীতদের পক্ষে নয়। - সূরা আল-বাকারাহ ২:৮৩ - ٱلصَّلَوٰةَ (সলাত)
আর যখন আমি বানী ইসরাঈল হতে অঙ্গীকার নিয়েছিলাম যে, তোমরা আল্লাহ ব্যতীত আর কারও ইবাদাত করবেনা এবং মাতাপিতার সঙ্গে সদ্ব্যবহার করবে ও আত্মীয়দের, পিতৃহীনদের ও মিসকীনদের… - সূরা আল-বাকারাহ ২:১১০ - ٱلصَّلَوٰةَ (সলাত)
আর তোমরা সালাত প্রতিষ্ঠিত কর ও যাকাত প্রদান কর; এবং তোমরা স্ব স্ব জীবনের জন্য যে সৎকাজ অগ্রে প্রেরণ করেছ তা আল্লাহর নিকট প্রাপ্ত হবে; তোমরা যা করছো নিশ্চয়ই আল্লাহ তার… - সূরা আল-বাকারাহ ২:১৫৩ - وَٱلصَّلَوٰةِ ۚ (ও সলাতের (মাধ্যমে))
হে বিশ্বাস স্থাপনকারীগণ! তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর; নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলগণের সাথে আছেন। - সূরা আল-বাকারাহ ২:১৫৭ - صَلَوَٰتٌۭ (বিপুল অনুগ্রহ)
এদের উপর তাদের রবের পক্ষ হতে শান্তি ও করুনা বর্ষিত হবে এবং এরাই সুপথগামী। - সূরা আল-বাকারাহ ২:১৭৭ - ٱلصَّلَوٰةَ (সলাত)
তোমরা তোমাদের মুখমন্ডল পূর্ব বা পশ্চিম দিকে প্রত্যাবর্তিত করলেই তাতে পুণ্য নেই, বরং পুণ্য তার যে ব্যক্তি আল্লাহ, আখিরাত, মালাইকা/ফেরেশতা, কিতাব ও নাবীগণের প্রতি বিশ্বাস… - সূরা আল-বাকারাহ ২:২৩৮ - ٱلصَّلَوَٰتِ (সব সালাত গুলোর)
তোমরা সালাতের প্রতি যত্নবান হবে বিশেষতঃ মধ্যবর্তী সালাতের এবং আল্লাহর উদ্দেশে তোমরা বিনীতভাবে দন্ডায়মান হও। - সূরা আল-বাকারাহ ২:২৩৮ - وَٱلصَّلَوٰةِ (এবং (বিশেষ করে) সালাত)
তোমরা সালাতের প্রতি যত্নবান হবে বিশেষতঃ মধ্যবর্তী সালাতের এবং আল্লাহর উদ্দেশে তোমরা বিনীতভাবে দন্ডায়মান হও। - সূরা আল-বাকারাহ ২:২৭৭ - ٱلصَّلَوٰةَ (সালাত)
নিশ্চয়ই যারা ঈমান আনে এবং সৎ কার্যাবলী সম্পাদন করে, সালাতকে প্রতিষ্ঠিত রাখে ও যাকাত প্রদান করে, তাদের জন্য তাদের রবের নিকট পুরষ্কার রয়েছে; এবং তাদের কোনো আশংকা নেই এবং… - সূরা আন-নিসা ৪:৪৩ - ٱلصَّلَوٰةَ (সলাতের)
হে মু’মিনগণ! নেশাগ্রস্ত অবস্থায় সালাতের কাছেও যেওনা, যখন নিজের উচ্চারিত বাক্যের অর্থ নিজেই বুঝতে সক্ষম নও - এ অবস্থায় অথবা গোসল যরুরী হলে তা সমাপ্ত না করে সালাতের জন্য…